1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মা হলেন অভিনেত্রী সাগরিকা - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

মা হলেন অভিনেত্রী সাগরিকা

বিনোদন ডেস্ক :

বিয়ের ৮ বছরের মাথায় প্রথম সন্তানের মুখ দেখলেন ‘চাক দে ইন্ডিয়া’খ্যাত অভিনেত্রী সাগরিকা ঘাটগে। সম্প্রতি ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

যদিও বিষয়টি গোপনে রেখেছিলেন অভিনেত্রী। তবে বুধবার (১৬ এপ্রিল) সুখবরটি সামাজিক মাধ্যমে যৌথভাবে শেয়ার করেছেন সাগরিকা ও তার স্বামী ক্রিকেটার জহির খান।
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন এই দম্পতি। যেখানে দেখা যায়, জহিরের কোলে সদ্যোজাত পুত্রসন্তান। দু’জনকে জড়িয়ে ধরে আছেন সাগরিকা।

পোস্টের ক্যাপশনে লেখা, ‘ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। পরম শক্তিমানের আশীর্বাদে কোল আলো করে এসেছে আমাদের সন্তান ফাতেহসিন খান।’

তারকা এই দম্পতির বাবা-মা হওয়ার খবরে অভিনন্দনে ভাসিয়েছেন ভক্তরা। এছাড়া তারকারাও বিভিন্ন শুভেচ্ছাবার্তা দিয়েছেন। যেখানে রয়েছেন হুমা কুরেশি, আথিয়া শেঠি, ডায়না পেন্টি থেকে শুরু করে সুরেশ রায়না ও আকাশ চোপড়ার মতো ক্রিকেটাররাও।

প্রসঙ্গত, ভারতীয় হকি খেলোয়াড়ের চরিত্রে চাক দে ইন্ডিয়া সিনেমায় অভিনয় করেছেন সাগরিকা। তার চরিত্রের নাম ছিল প্রীতি। অন্যদিকে জহির খান ভারতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলার।

দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের নভেম্বরে বিয়ে করেন এই জহির-সাগরিকা। বিয়ের ৮ বছর পর প্রথম সন্তানের মুখ দেখলেন এই দম্পতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!