1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মালয়েশিয়ায় ১০ দিনে নতুন অভিজ্ঞতা পরীমণির - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

মালয়েশিয়ায় ১০ দিনে নতুন অভিজ্ঞতা পরীমণির

প্রতিনিধি

এবার বেশ আয়োজনের নিজের জন্মদিন পালন করলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। গত ২৩ অক্টোবর জন্মদিন পালন করতে ১০ দিনের সফরে মালয়েশিয়া যান নায়িকা। এই কয়েকদিনের সেই মুহূর্ত কেমন কেটেছে, এবার তা ভাগ করে নিলেন পরীমণি।

শনিবার সকালে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে পরীমণি তার দশ দিনের এই ভ্রমণের বর্ণনা দেন। উল্লেখ করেন, দেশের বাইরে এভাবে দীর্ঘ ১০ দিনের জন্য সেলিব্রেশনের প্ল্যান এটিই প্রথম। এই বিশেষ সফরে তার সঙ্গে ছিলেন মোট সাত জন। এর মধ্যে তার ছেলে, ছেলের ন‍্যানি মোবারক, ম‍্যানেজার ভাই তুরান, একমাত্র বন্ধু শাওন, প্রিয় মানুষ চঞ্চল, বরিশাইল্লা মনুজান নাইম এবং তিনি নিজে।

দেশে ফিরেই এই সফরের অভিজ্ঞতা জানিয়ে পরীমণি লেখেন, আজ আমাদের বাড়ি ফেরা হলো। দশ দিনের জন্যে দেশের বাইরে এভাবে কোথাও সেলিব্রেশনের প্ল্যান এবারই প্রথম। আমরা মোট ৭ জন ছিলাম।নায়িকা লেখেন, যা‘ওয়ার দিন হইহই করতে করতে গেলাম। সাবাই কতো ছবি-ভিডিও করলাম সারা পথ!

দশ দিন একসাথে কত রকম নতুন নতুন অভিজ্ঞতা হলো আমাদের। নতুন ভাবে চিনতে পারলাম নিজেদেরকে। দুঃখ হলো, হাসি হলো, আনন্দ হলো আর সারাজীবন মনে রাখার মতো কিছু সুন্দর সুন্দর স্মৃতিও হলো আমাদের সবার জীবনে।’ পরীমণি বললেন, ‘আজকে থেকে একটু একটু করে সবার সাথে ছবি-ভিডিও শেয়ার করবো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে পারিনি কারণ আমরা ঘুরতে যাওয়ার সময়টুকু সত্যি সত্যিই উপভোগ করতে চেয়েছিলাম। আমি তো সিম কার্ডও কিনি নি! এর মধ্যে ছবি বা ভিডিও যা ক‍্যাপচার করা হয়েছে তার সব অবদান শাওনের।’

পোস্টে সকলকে ট্যাগ দিয়ে পরীমণি সকলের প্রতি কৃতজ্ঞতাও জানান। লেখেন, ধন্যবাদ সকলকে। আমার জীবনে তোমাদের পেয়ে আমি অনেক খুশি। ভালোবাসি সকলকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!