1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মালদ্বীপকে উড়িয়ে দিয়ে বাংলাদেশকে বার্তা দিয়ে রাখল সিঙ্গাপুর - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ

মালদ্বীপকে উড়িয়ে দিয়ে বাংলাদেশকে বার্তা দিয়ে রাখল সিঙ্গাপুর

প্রতিনিধি

মালদ্বীপকে উড়িয়ে দিয়ে বাংলাদেশকে বার্তা দিয়ে রাখল সিঙ্গাপুর
১০ জুনের ম্যাচের আগে বাংলাদেশ আর সিঙ্গাপুর দুই দলই ব্যস্ত ছিল প্রীতি ম্যাচকে নিয়ে। বাংলাদেশ দলের ম্যাচ ছিল ভুটানের বিপক্ষে। আর সিঙ্গাপুর খেলেছে মালদ্বীপের বিপক্ষে। মালদ্বীপ বাংলাদেশের চেনা প্রতিপক্ষ। শেষ কয়েক ম্যাচে দুই দলের জয়-পরাজয়ের হিসেব প্রায় সমানই বলা চলে। মালদ্বীপ ম্যাচ দিয়ে বাংলাদেশকে চেনার প্রচেষ্টা নেহাত মন্দ না।

আর সেই ম্যাচটা শেষ করে বাংলাদেশকে একটা বার্তাও দিয়ে রেখেছে সিঙ্গাপুর। ঘরের মাঠে তারা দ্বীপরাষ্ট্রটিকে হারিয়েছে ৩-১ গোলের ব্যবধানে। ফরোয়ার্ড ইখসান ফান্দি পেয়েছেন দুই গোল। আরেক গোল এসেছে আমিরুল আদলির পা থেকে। মালদ্বীপের হয়ে আহমেদ রিজুভান গোল শোধ করেছেন পেনাল্টিতে।

ম্যাচের শুরুটাই দুর্দান্ত ছিল সিঙ্গাপুরের। প্রথম ৩২ মিনিটেই আসে ৩ গোল। আলাদা করে বলতে হয় ইখসান ফান্দির কথা। সেট পিস থেকে দুই হেডে করেছেন গোল। প্রথমটা এসেছে কর্নার থেকে। আর পরেরটা ফ্রিকিক থেকে। দুইবারেই ফান্দির পজিশনিং সেন্স ছিল প্রশ্নাতীত।

বাংলাদেশের স্বভাবজাত দূর্বলতা আছে সেটপিস নিয়ে। ফান্দিকে নিয়ে তাই বিশেষ ভাবনা থাকবে সিঙ্গাপুর ম্যাচে। দুই উইং ব্যবহার করে সিঙ্গাপুর বারবারই নাস্তানাবুদ করেছে মালদ্বীপকে। ১০ জুন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের দুই ফুলব্যাককে বাড়তি দায়িত্ব পালন করতে হবে সেটা বলা চলে অনায়াসে।

তবে মাঝমাঠে কিছুটা শূন্যতা দেখা গিয়েছে সিঙ্গাপুরের খেলায়। দ্বিতীয়ার্ধে সেটারই সুযোগ নিয়ে বারবার বিপদের হুমকি দিয়েছিল মালদ্বীপ।

কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতা এবং স্বার্থপর কিছু ড্রিবলের কারণে গোল পায়নি মালদ্বীপও। অবশ্য ম্যাচের একেবারে শেষে পেনাল্টি পায় তারা। রিজুভান তাতে গোল করে ব্যবধান কমান। এতে অবশ্য হার এড়াতে পারেনি মালদ্বীপ। বাংলাদেশকেও বড় একটা বার্তা দিয়েছে সিঙ্গাপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!