1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মার্চেই আরও এক ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে

মার্চেই আরও এক ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা

প্রতিনিধি

বিশ্বকাপ বাছাইয়ের সূচিতে আছে দুই ম্যাচ। সেটাও দুই চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে। মার্চ মাসটা তাই আর্জেন্টিনার জন্য কিছুটা কঠিনই বটে। নতুন বছরের প্রথম সূচিতেই বড় দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। তবে সেখানে তারা মিস করছে অধিনায়ক লিওনেল মেসিকে।

এরইমাঝে অনুশীলনে যোগ দিয়েছেন ইনজুরিতে ছিটকে পড়া লিওনেল মেসি ছাড়া দলের বাকি সদস্যরা। যদিও সেখানেও বেঁধেছে বিপত্তি। নির্ভরযোগ্য স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ শেষ সময়ের অনুশীলনে ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছেন দল থেকে। পুরো দল যখন এমন ব্যস্ততার মাঝে, তখনই মার্চে আরও এক ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কা এলাকায় বন্যা কবলিতদের সাহায্য করতে অভিনব এক চুক্তি করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়শন। অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে বাহিয়া ব্লাঙ্কাতেই একটি চ্যারিটি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। ম্যাচ থেকে পাওয়া অর্থের পুরোটাই যাবে সেখানকার একটি হাসপাতালে।

আগামী ২২ মার্চ বিশ্বকাপ বাছাই পর্বে আলবিসেলেস্তেরা লড়বে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচটা হবে প্রতিপক্ষের মাঠে। উরুগুয়ে থেকে ম্যাচ খেলে দেশে ফিরে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের সঙ্গ চ্যারিটি ম্যাচটি খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেন, ‘আমরা অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলব। আর এই ম্যাচ থেকে তহবিল সংগ্রহ করে আমরা হাসপাতাল পেনাতে দান করব। এটি বাহিয়া ব্লাঙ্কার গুরুত্বপূর্ণ স্থাপনা। বন্যায় এর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি বিশ্বাস করি আমাদের এই সাহায্যে তারা আবার ঘুরে দাঁড়াবে এবং হাসপাতালটি পুনর্গঠিত হবে।’

এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অভিনব এক চুক্তি করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটির সভাপতি ক্লাদিও তাপিয়া ঘোষণা দিয়েছেন চলতি বছর আর্জেন্টিনার প্রতিটি গোলের জন্য বাহিয়া ব্লাঙ্কা এলাকায় একটি ঘর নির্মাণ করবে বেসরকারি প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!