1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দার আত্রাই নদীতে নিখোঁজের ৩ ঘন্টা পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

মান্দার আত্রাই নদীতে নিখোঁজের ৩ ঘন্টা পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

প্রতিনিধি

নওগাঁর মান্দায় বেড়াতে এসে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রফিকুল ইসলাম নামের এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলার ২নং ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর মধ্যপাড়া এলাকায় আত্রাই নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজের ৩ ঘন্টা পর রাজশাহী ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি ডুবরি দল আত্রাই নদীতে তল্লাশী চালিয়ে ওই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে।

নিহত রফিকুল ইসলাম (১০) নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের স্বরস্বতীপুর বাজারের পাশে চকরাজা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং চকরাজা হাফেজিয়া মাদ্রাসা,এতিমখানা ও শিশু সদনের ছাত্র। বৃহস্পতিবার মাদ্রাসা ছুটির পর মান্দা উপজেলার লক্ষীরামপুর মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মেশকাত (১১) নামে তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছিল সে এবং ওই মাদ্রসায় অধ্যয়নরত নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের আলাইপুর গ্রামের রবিউল আওয়াল (১২) নামে আরেক ছাত্র।

নিহতের বন্ধুর বাবা আব্দুর রশিদ জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে তার ছেলে মেশকাত, ছেলের বন্ধু নিহত রফিকুল ইসলাম এবং রবিউল আওয়াল নদীতে গোসল করার জন্য যায়। এরপর তারা নদীতে নেমে পানিতে ডুব দিচ্ছিলো। এ সময় অসাবধানতা বশত ছেলের বন্ধু রফিকুল ইসলাম নদীর পানিতে তলিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে না পাওয়ায় বিয়ষটি ফায়ার সার্ভিসের লোকজনকে জানানো হয়।

রাজশাহী ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিটের টিম লিডার মো. আব্দুর রাজ্জাক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এসময় তার নেতৃত্বে এবং ডুবুরি দেলোয়ার হোসেনের সহযোগীতায় ডুবুরি রিপন বিকেল সাড়ে ৩ টার দিকে ওই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে শিশু রফিকুল ইসলাম মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!