1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দায় অবৈধ বানা দিয়ে মাছ চাষের অভিযোগ: অপসারণের দাবিতে ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

মান্দায় অবৈধ বানা দিয়ে মাছ চাষের অভিযোগ: অপসারণের দাবিতে ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন

প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক বিলে পানি নিষ্কাশনের পথে অবৈধ বানা (বাঁধ) দিয়ে মাছ চাষের অভিযোগ উঠেছে। এতে খালের ৫টি পয়েন্টে প্রতিবন্ধকতা সৃষ্টির ফলে বিলের প্রায় ২০০ বিঘা জমির পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। এ ঘটনার প্রতিকার ও বানা অপসারণের দাবিতে রোববার বিকেলে বিলের পাড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন ভুক্তভোগী কৃষকরা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, এলাকার প্রভাবশালী ব্যক্তি মামুনুর রশিদ, মতিউর রহমান, আনেছ উদ্দিন, রুস্তম আলী, আইয়ুব আলী, ইউসুফ আলী ও জাহাঙ্গীর হোসেনসহ আরও কয়েকজন মিলে চকমানিক বিলে জোরপূর্বক মাছ চাষ করছেন। পানি নিষ্কাশনের একমাত্র খালের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে আড়াআড়িভাবে বাঁশ ও জালের বানা দেওয়ায় পানি সরতে পারছে না। ফলে বিলে আবাদ করা প্রায় ২০০ বিঘা জমির পাকা ও আধাপাকা ধান তলিয়ে গেছে। বর্তমানে কৃষকরা নিরুপায় হয়ে বুক সমান পানিতে নেমে ধান কাটছেন। এতে উৎপাদন লোকসানের পাশাপাশি বাড়তি শ্রমিক খরচ গুনতে হচ্ছে তাদের।
রোববার বিকেলে চকমানিক বিলের পাড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন। এতে বক্তব্য রাখেন- কৃষক শাহাদাত হোসেন, দেলোয়ার হোসেন, গিয়াস উদ্দিন, ইন্তাজ আলী ও আব্দুর রশিদ প্রমুখ। বক্তারা বলেন, ‘মুষ্টিমেয় কিছু মানুষের মাছ চাষের নেশায় আজ হাজার হাজার বিঘা জমির ধান নষ্ট হচ্ছে। আমাদের সারা বছরের খোরাকি এখন পানির নিচে।’ তারা অবিলম্বে মাছ চাষ বন্ধ এবং প্রতিবন্ধকতাগুলো অপসারণের দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামুনুর রশিদ বলেন, স্থানীয় কৃষকদের সঙ্গে আলোচনার মাধ্যমেই তারা মাছ চাষ করছেন। ধান তলিয়ে যাওয়ার বিষয়টি সঠিক নয় দাবি করে তিনি বলেন, যারা মানববন্ধনে গেছেন তাদের অনেকের জমিই নেই। আগামীতে কন্ট্রাক্ট না দিলে তারা আর মাছ চাষ করবেন না।
এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। কৃষকদের স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। দ্রুত তদন্ত সাপেক্ষে অবৈধ বানাগুলো অপসারণে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!