1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে

মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ৫নং গণেশপুর ইউনিয়নের মীরপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে আফজাল হোসেন স্ব-পরিবারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে আর্থিক সহায়তা প্রদান করেন ৪৯-নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য এস.এম ব্রহানী সুলতান মামুদ (গামা)। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্র্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

এসময় মান্দা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী এবং কৃষকলীগ নেতা মকলেছুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে, বুধবার সকালে মান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) এবং ইউ’পি সদস্য শাহাদত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানানোর পাশাপশি আর্থিক সহায়তা প্রদান করেন।

ক্ষতিগ্রস্থ আফজাল হোসেন বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে আকস্মিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৫ লক্ষাধিক টাকার মালামাল (আসবাবপত্র, ধান, চাল,টিভি, ফ্রিজ এবং তার বড় ছেলে আজিজুল হকের এনজিও থেকে উত্তোলনকৃত নগদ ৭০ হাজার টাকা, ছাগল বিক্রয়ের টাকা এবং বৌমা’র স্বর্ণের গহনা) পুড়ে ছাই হয়ে যায়। এতে সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়ায় সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!