ইপেপার / প্রিন্ট
গেল বৃৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে। সেদিন প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল। খেলা চলাকালে মাঠের বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন লিটন দাস। তখন পেছনে থাকা গ্যালারিতে সমর্থকদের একটি অংশ সমস্বরে তাকে ‘ভুয়া-ভুয়া’ দুয়োধ্বনি দিচ্ছিলেন। অনাকাঙ্ক্ষিত সেই পরিস্থিতিতে লিটনের প্রতিক্রিয়া ছিল অন্যরকম!
দুয়োধ্বনি শুনে পেছনে ফিরে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন লিটন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে নেটিজেনদের বড় একটি অংশ লিটনের পাশে দাঁড়িয়ে সেই দর্শকদের সমালোচনা করছেন। একই দলে আছে স্বয়ং ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিও।
নিজেদের তারকা ক্রিকেটারের পক্ষে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে ঢাকা। আজ (শনিবার) এক ফেসবুক পোস্টে ঢালিউড সুপারস্টার শাকিব খানের দলটি লিখেছে, ‘আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ডগড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা।’