1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাগুরার সেই শিশুটির পরিবারের জন্য ঈদ উপহার পাঠালেন তারেক রহমান - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

মাগুরার সেই শিশুটির পরিবারের জন্য ঈদ উপহার পাঠালেন তারেক রহমান

প্রতিনিধি

মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে নিহত সেই শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শিশুটির পরিবারের জন্য বিশেষ ঈদ উপহার পাঠিয়েছেন তিনি।

সোমবার (১৭ মাচ) সকালে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে উপস্থিত হয়ে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহারটি ওই পরিবারের হাতে তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি মাগুরায় ৮ বছরের ওই শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় (১৩ মার্চ) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন শুরু থেকে শিশুটির চিকিৎসাসহ যাবতীয় সবকিছুর দায়িত্ব নিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শত চেষ্টার পরও বাঁচানো যায়নি শিশুটিকে। অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায় শিশুটি।

সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শিশুটির পরিবারের সদস্যদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। এছাড়াও তিনি সব সময় এ পরিবারের খোঁজখবর রাখছেন।

তিনি আরও বলেন, মেয়েটির মা তিন দিন একটা পোশাক পরে রয়েছেন। এ খবর তারেক রহমান জানতে পেরে ওই পরিবারের সদস্যদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!