1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাইলফলক স্পর্শ মুস্তাফিজের, সবার ওপরে সাকিব - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন

মাইলফলক স্পর্শ মুস্তাফিজের, সবার ওপরে সাকিব

প্রতিনিধি

চতুর্থ ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও রুবেল হোসেনের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়লেন টাইগার এই পেসার।

আজ (সোমবার) চট্টগ্রামে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস। এদিন ৯৯ উইকেট নিয়ে মাঠে নেমেছিলেন ঢাকার পেসার মুস্তাফিজ। সিলেটের জাকির হাসানকে ফিরিয়ে একশ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

১১৩ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে সবার ওপরে আছেন সাকিব। এ ছাড়া ৮৬ ম্যাচে ১২০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটসংগ্রাহকদের তালিকায় দুইয়ে আছেন তাসকিন। আর তিনে আছেন রুবেল হোসেন। ৮৯ ম্যাচে তার উইকেট সংখ্যা ১১০।

একশ উইকেটের ক্লাবে নাম লিখাতে মুস্তাফিজ খেলেছেন ৭৯টি ম্যাচ। এ ছাড়া তালিকায় পাঁচে আছেন মাশরাফি বিন মোর্ত্তজা। তার উইকেট সংখ্যা ৯৮টি।

বিপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক

ক্রিকেটার                     ম্যাচ                        উইকেট

সাকিব আল হাসান         ১১৩                      ১৪৯টি

তাসকিন আহমেদ          ৮৬                       ১২০টি

রুবেল আহমেদ             ৮৯                        ১১০টি

মুস্তাফিজুর রহমান        ৭৯                         ১০০টি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!