1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মধ্যরাতে রহস্যময় পোস্ট অমিতাভের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মধ্যরাতে রহস্যময় পোস্ট অমিতাভের

প্রতিনিধি

বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় জীবনের নানা বিষয়ে কথা বলেন। এবার জীবনের স্ট্রাগল থেকে নীরবে কাটানো সময় নিয়ে মনের কথা তুলে ধরলেন তিনি। অভিনেতা মাঝেমধ্যেই তার বাবা প্রয়াত হরিবংশ রাই বচ্চনের লেখা থেকে কিছু কথা শেয়ার করেন।

যা হয়তো সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অথবা জীবনের কিছু ঘটনার সঙ্গে মিলে যায়। বাবার সঙ্গে কথোপকথনের কিছু মুহূর্ত তুলে ধরেছেন অমিতাভ। জীবন এবং স্ট্রাগল নিয়ে বাবার ভাবনা প্রসঙ্গে অভিনেতা লিখেছেন, ‘আমার বাবা বলতেন, জীবন হলো সংগ্রামে পরিপূর্ণ। তিনি নিজেও দীর্ঘদিন ধরেই স্ট্রাগল করেছেন। জীবন থাকলে সংগ্রামও তো থাকবেই।’

অভিনেতা লিখেছেন, ‘ফিরাক গোরখপুরীজি ছিলেন এলাহাবাদের বাসিন্দা। বাবার খুব ভালো বন্ধু ছিলেন। তার কবিতা ছিল সামাজিক ব্যবস্থা, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। ঠিক বাবার মতোই। যিনি কোনোদিন জাতপাত নিয়ে ভাবেননি। তবে তাদের আবেগে ছিল অনেকটা মিল।’

মঙ্গলবার রাত ৪ টার সময় পোস্টটি করেন অমিতাভ। একইসঙ্গে তিনি রাতের নীরবতার মধ্যে যে প্রবল শক্তি আছে, সে কথাও উল্লেখ করেছেন।

অমিতাভের কথায়, ‘৩ ফেব্রুয়ারি, ২০২৬। এখন প্রায় ৪ টা বাজে। আমি রাতের নীরবতায় আচ্ছন্ন। সারাদিন ধরে আপনার মনে যে চিন্তাভাবনা আসতে থাকে তার চেয়ে নীরবতার জোর আরও অনেকটা বেশি। প্রশান্তির এক সতেজ মুহূর্ত। যতক্ষণ না আপনি সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ছেন।’

একইসঙ্গে এই সুন্দর পৃথিবীর কথা উল্লেখ করে অমিতাভ লিখেছেন, ‘কী অসাধারণ একটা পৃথিবীতে আমরা বাস করি। যেখানে ৮.২ বিলিয়ন মানুষের বিকল্প পেশা হলো সাংবাদিকতা, যোগাযোগ স্থাপন করা, মতামত তৈরি করা, ও তথ্য আদান-প্রদান ইত্যাদি।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!