1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভালোবাসা দিবসে মিথিলার চমক - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

ভালোবাসা দিবসে মিথিলার চমক

প্রতিনিধি

অনেকদিন ধরেই বড় পর্দায় ব্যস্ততা কম ছিল অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার। ‘কাজলরেখা’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হওয়ার পর ব্যস্ত হয়ে পড়েন ওটিটিতে। ‘বাজি’ নামের একটি সিরিজে কাজ করে প্রশংসায় ভাসেন তিনি। এখন আবার ফিরছেন বড় পর্দায়, আনছেন দর্শকদের জন্য চমক! শোনা যাচ্ছে, আসছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে চলেছে মিথিলার নতুন সিনেমা, নাম ‘জলে জ্বলে তারা’।

জানা গেছে, গুণী নির্মাতা অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমায় মিথিলাকে দেখা যাবে একেবারেই নতুন চরিত্রে। এই ছবিতে মিথিলাকে দেখা নামে নাম ভূমিকায়। অর্থাৎ তার চরিত্রের নাম তারা। মূলত ছবিটি নারীপ্রধান গল্পের। যদিও নির্মাতা অরুণ চৌধুরীর নারীপ্রধান গল্প নিয়ে ছবি এবারই প্রথম নয়।

সম্প্রতি ছবিটির প্রথম লুক প্রকাশিত হয়েছে। সামাজিক মাধ্যমে ছবির একটি পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী মিথিলা। ক্যাপশনে লিখেছেন, ‘তারার আলোয় ঝলমল করে এই সার্কাস।’ অরুণ চৌধুরী পরিচালিত তৃতীয় চলচ্চিত্র ‘জলে জ্বলে তারা’। আসছে ১৪ ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবসে।’

উল্লেখ্য, মিথিলা ছাড়াও ‘জলে জ্বলে তারা’ সিনেমায় আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!