1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারত সরকারের কাছে ৩ দাবি সিজেপির, না মানলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি - NEWSTVBANGLA
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

ভারত সরকারের কাছে ৩ দাবি সিজেপির, না মানলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

প্রতিনিধি

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিরা দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত ওই বৈঠক চলে প্রায় দুই ঘণ্টা।

বৈঠকে সিজেপির পক্ষ থেকে নিজেদের দাবি-দাওয়া লিখিতভাবে সরকারের কাছে তুলে ধরা হয়। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত চিঠিতে সংগঠনটি তিনটি প্রধান দাবি জানিয়েছে।

সিজেপির দাবিগুলোর মধ্যে রয়েছে—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রত্যেককে ১ কোটি রুপি ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা না নেওয়া।

এছাড়া ভারত সরকার, র‍্যাপিড অ্যাকশন ফোর্সের প্রধান এবং দিল্লি পুলিশের কমিশনারকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

সিজেপি জানিয়েছে, তাদের দাবি দ্রুত মেনে নেওয়া না হলে আন্দোলন আরও বড় আকারে ছড়িয়ে পড়তে পারে। একইসঙ্গে পরীক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য দেওয়া পাঁচ দফা দাবির বিষয়ে সরকারের প্রতিক্রিয়াও চেয়েছে তারা।

এর আগে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থীদের ওপর পুলিশি পদক্ষেপের প্রতিবাদে যন্তর মন্তরে বিক্ষোভ চালিয়ে আসছে সিজেপি ও তাদের সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!