1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতে যাত্রীবাহী ফেরিতে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কা, নিহত ১৩ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান

ভারতে যাত্রীবাহী ফেরিতে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কা, নিহত ১৩

প্রতিনিধি

ভারতে যাত্রীবাহী ফেরির সঙ্গে দেশটির নৌবাহিনীর একটি স্পিডবোটের সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। নিহতদের মধ্যে ১০ জন ফেরির যাত্রী। আর অন্য তিনজন নৌবাহিনীর সদস্য।

দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাই উপকূলে এই ঘটনা ঘটে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে মুম্বাইয়ের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে ধাক্কা দেওয়ার পর অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন।

অন্যদিকে মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস বলেছেন, নিহতদের মধ্যে তিনজন নৌবাহিনীর সদস্য রয়েছেন। এছাড়া ১০০ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া এই দুর্ঘটনার ভিডিও ফুটেজে ফেরিতে ধাক্কা দেওয়ার আগে স্পিডবোটটিকে চক্কর দিতে দেখা যাচ্ছে এবং পরে সেটি ডুবে যায়। ভারতীয় নৌবাহিনী বলছে, তাদের নৌযানের একটি “ইঞ্জিনে ত্রুটি” হয়েছিল।

ব্যক্তি মালিকানাধীন এই ফেরিটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এলিফ্যান্টা গুহায় যাওয়ার পথে ভারতীয় নৌবাহিনীর স্পিডবোট সেটিকে ধাক্কা দেয়।

নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, “ইঞ্জিন পরীক্ষা চলাকালীন নৌবাহিনীর একটি নৌযান নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ফেরির সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে”। প্রাণহানির জন্য দুঃখও প্রকাশ করেছে তারা।

ফেরিতে থাকা একজন যাত্রী এবিপি মাঝা নিউজ চ্যানেলকে বলেছেন: “স্পীডবোটটি আমাদের নৌকায় ধাক্কা মারে এবং এরপরই আমাদের নৌকায় পানি ঢুকতে শুরু করে এবং সেটি উল্টে যায়। পরে চালক আমাদের লাইফজ্যাকেট পরতে বলেন।”

ওই যাত্রী নিজের পরিচয় প্রকাশ করেননি। তিনি আরও বলেছেন, “আমি ১৫ মিনিটের জন্য সাঁতার কেটেছিলাম। পরে আমাকে অন্য একটি নৌকা এসে উদ্ধার করে।”

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন: “মুম্বাইয়ে নৌকা দুর্ঘটনাটি দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, আমি সেই প্রার্থনা করি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!