1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতে মুসলিমদের দুর্দশা নিয়ে সরব ইরান, ক্ষুব্ধ মোদি সরকার - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে

ভারতে মুসলিমদের দুর্দশা নিয়ে সরব ইরান, ক্ষুব্ধ মোদি সরকার

প্রতিনিধি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ফাইল ছবি)
ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতনের অভিযোগ বেশ পুরোনো। দক্ষিণ এশিয়ার এই দেশটি অতীতে বহুবারই আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের অভিযোগের সম্মুখীন হয়েছে।

আর এবার ভারতে মুসলিমদের দুর্দশা নিয়ে সরব হয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, আমরা যদি ভারতসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে মুসলিমদের দুঃখ-কষ্টের প্রতি উদাসীন থাকি, তাহলে আমরা নিজেদেরকে মুসলমান ভাবতে পারি না।

তার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে ভারত। এমনকি ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এটিকে “অগ্রহণযোগ্য” বলেও দাবি করেছে দেশটির মোদি সরকার। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারত বলেছে, ভারতীয় মুসলমানদের সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মন্তব্য “অগ্রহণযোগ্য”। পবিত্র ঈদে মিলাদুন্নবী — মহানবী হজরত মুহাম্মদ সা.-এর জন্মদিন — উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ইরানি নেতা গাজার মুসলমানদের পাশাপাশি ভারতীয় মুসলমানদের রেখে তাদের যন্ত্রণার বার্তা দেন।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা ইরানের সর্বোচ্চ নেতার ভারতে সংখ্যালঘুদের বিষয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা জানাই।’

নয়াদিল্লির দাবি, ‘এগুলো ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য। সংখ্যালঘুদের বিষয়ে মন্তব্যকারী দেশগুলোকে অন্যদের সম্পর্কে কোনও পর্যবেক্ষণ দেওয়ার আগে তাদের নিজস্ব রেকর্ড দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।’

এর আগে সোমবার এক্সে দেওয়া পোস্টে আয়াতুল্লাহ আলি খামেনি বলেন: “আমরা যদি মিয়ানমার, গাজা, ভারত বা অন্য যেকোনও জায়গায় মুসলমানের দুর্দশা সহ্য করে সে সম্পর্কে আমরা উদাসীন থাকি তবে আমরা নিজেদেরকে মুসলিম হিসাবে বিবেচনা করতে পারি না।”

তিনি আরও বলেন, “ইসলামের শত্রুরা সর্বদাই ইসলামিক উম্মাহ হিসেবে আমাদের অভিন্ন পরিচয়ের ব্যাপারে আমাদের উদাসীন করার চেষ্টা করেছে।”

এনডিটিভি বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির এই মন্তব্য এমন এক সময়ে সামনে এসেছে যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে শত্রুতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আর এটি এমন এক পরিস্থিতি যা নয়াদিল্লিতে অস্বস্তি সৃষ্টি করেছে।

কারণ ভারতের সঙ্গে উভয় দেশেরই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভারতের ৮০ শতাংশ তেল পশ্চিম এশিয়া থেকে আসলেও ইসরায়েলের সাথে নয়াদিল্লির কৌশলগত সম্পর্ক — বিশেষ করে প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে — সম্পর্ক ক্রমেই বিকশিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!