1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতে গণেশ বিসর্জনে ট্রাকের ধাক্কায় ৮ জন নিহত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল

ভারতে গণেশ বিসর্জনে ট্রাকের ধাক্কায় ৮ জন নিহত

প্রতিনিধি

ভারতের কর্ণাটকে গণেশ বিসর্জনে ট্রাকের ধাক্কায় ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ট্রাকটি সজোরে এসে মানুষকে চাপা দিচ্ছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) কর্ণাটকের হাসান বিভাগে এ মর্মান্তিক ঘটনা ঘটে। অনেকে গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

হাসান বিভাগের মোসালেহোসাহাল্লি গ্রামের বাসিন্দারা চারলেনের মহাসড়কের একপাশে দলবেধে গণেশ বিসর্জনের জন্য যাাচ্ছিলেন। ওই সময় পুলিশ একপাশের রাস্তা আটকে আরেক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখছিল।

এরমধ্যে রাত সাড়ে ৮টার দিকে একটি দ্রুতগতির ট্রাক সড়ক বিভাজকের ওপর দিয়ে এসে গ্রামবাসীর অনেককে ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাক ড্রাইভার এক মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে সড়ক বিভাজকে প্রথমে ধাক্কা মারেন। এরপর ট্রাকটি ছিটকে গিয়ে সড়কের আরেক পাশে থাকা মানুষকে ধাক্কা মারে। আর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বিসর্জন শেষ হয়ে যেতো। এরমধ্যেই ঘটে যায় এ ভয়াবহ দুর্ঘটনা।ট্রাকের ধাক্কায় আহতদের দ্রুত ২০ কিলোমিটার দূরের হাসান মেডিকেল ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। যারমধ্যে এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এরমধ্যে পাঁচজন স্থানীয় একটি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। তারা ঘটনাস্থলেই মারা যান। বাকি তিনজনের মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পর।

এ ঘটনায় ভুবনেশ নামে এক ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাকটি মহারাষ্ট্রে রেজিস্ট্রেশন করা।মর্মান্তিক এ ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে কর্ণাটক রাজ্য সরকার।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!