1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতীয় মিডিয়ায় ‘সোর্স চালাইদেন’, হাসি থামছেই না বুমরাহর - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ভারতীয় মিডিয়ায় ‘সোর্স চালাইদেন’, হাসি থামছেই না বুমরাহর

প্রতিনিধি

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এরই মধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ভারত ছাড়া অংশগ্রহণকারী বাকি দলগুলো। চোটে পড়া জাসপ্রিত বুমরাহকে নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। শোনা যাচ্ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বে এই তারকা পেসারকে পাচ্ছে না ভারত! বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত নিতে টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণায় দেরি হচ্ছে বলে জানা গেছে।

তারকা পেসারকে নিয়ে প্রতিদিনই নতুন নতুন সব তথ্য দিচ্ছে ভারতীয় গণমাধ্যম। সর্বশেষ এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চিকিৎসকরা নাকি বুমরাহকে বেড রেস্টের পরামর্শ দিয়েছেন! অবশ্য এমন খবর শুনে হেসে লুটোপুটি দশা খোদ তারকা পেসারের।

তার চোট নিয়ে যা খবর ছড়াচ্ছে, সেসব বিভ্রান্তিকর। সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্টে বুমরাহ বুঝিয়ে দিলেন তার চোট ততটাও গুরুতর নয়, যতটা প্রচার করা হচ্ছে।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রকে উদ্ধৃত করে জানায়, চিকিৎসকরা পুরোপুরি বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন বুমরাহকে। তাকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বুমরাহর পিঠে এখনও ফোলা রয়েছে। বেশি হাঁটাচলা করতেও বারণ করা হয়েছে। ফলে এনসিএতেও যেতে পারেননি। বছর দেড়েক আগে পিঠে অস্ত্রোপচার করিয়েছিলেন বুমরাহ। সেখানেই ফের ফুলে গিয়েছে। ফলে আদৌ তিনি কবে মাঠে ফিরবেন স্পষ্ট নয়। সেই খবর প্রকাশ্যে আসার পর খানিক চমকপ্রদভাবেই বুমরাহ নিজে সোশাল মিডিয়ায় পোস্ট করেন।

ভারতীয় দলের অন্যতম এই সদস্য নিজের চোট নিয়ে নিরবতা ভেঙে সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) লিখেছেন ‘আমি জানি ফেইক নিউজ দ্রুত ছড়িয়ে পড়ে। খবরটা শুনে খুব হেসেছি। সূত্রটি ভরসাযোগ্য নয়।’ সঙ্গে কয়েকটি হাসির ইমোজি দিয়েছেন বুমরাহ। টিম ইন্ডিয়ার পেসারের পোস্টের অর্থ পরিষ্কার। তাকে নিয়ে যেসব খবর ছড়াচ্ছে সেগুলো সঠিক নয়। ফেইক নিউজ ছড়াচ্ছে বেশি।

প্রসঙ্গত, বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচ অর্থাৎ সিডনি টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। ভারতীয় দলের সহ-অধিনায়কের পিঠে ব্যাথা (ব্যাক স্প্যাজম) হয়েছে। চোট কতখানি গুরুতর, তার উপরে নির্ভর করছে আগামী দিনে তার মাঠে নামা।

সাধারণত গ্রেড ১ ক্যাটেগরির ব্যাক স্প্যাজম হলে কমপক্ষে তিন সপ্তাহ রিহ্যাব করে তারপর মাঠে নামা যায়। গ্রেড ২ চোট হলে অন্তত ৬ সপ্তাহ, গ্রেড ৩ চোট পেলে অন্তত তিনমাস মাঠের বাইরে থাকতে হবে তারকা পেসারকে। বুমরাহর চোট কতটা গুরুতর সেটা নিয়ে সরকারিভাবে কোনও আপডেট দেয়নি বিসিসিআই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!