1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভয়াবহ অসুস্থ সাবা, প্রেমিকার ছায়াসঙ্গী হয়ে আছেন হৃতিক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভয়াবহ অসুস্থ সাবা, প্রেমিকার ছায়াসঙ্গী হয়ে আছেন হৃতিক

প্রতিনিধি

বলিউড সুপারস্টার হৃতিক রোশনের প্রেমিকা, অভিনেত্রী সাবা আজাদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত দুই সপ্তাহ ধরে তিনি শয্যাশায়ী। এক ভয়াবহ সংক্রমণের কারণে শারীরিক চরম দুর্বলতায় ভুগছেন এই তারকা। পরিস্থিতি এতটাই জটিল, বর্তমানে তার উঠে বসার মতো শক্তিটুকুও নেই। নিজের এই কঠিন সময়কে জীবনের ‘সবচেয়ে খারাপ দিন’ বলে অভিহিত করেছেন সাবা।

জানা গেছে, সাবা আজাদ ‘সাইক্লোস্পোরা কায়েটানেনসিস’ নামক একটি সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এই অসুস্থতার কবলে পড়ে মাত্র দুই সপ্তাহে তার ওজন কমেছে ৪ কেজি।

সামাজিক মাধ্যমে নিজের বর্তমান অবস্থার ছবি প্রকাশ করে সাবা জানান, তিনি সব সময় বাইরের খাবার এড়িয়ে চলেন এবং নিজের পানির বোতল সাথে রাখেন। তবুও কীভাবে এই সংক্রমণ হলো, তা তিনি বুঝতে পারছেন না। সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম ও ভারী ওজন তোলার অভ্যাস থাকলেও এখন সামান্য একটি টুথপিক তোলার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন তিনি।

অসুস্থতার এই দিনগুলোতে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাবা। জানান, শাকসবজি বা সালাদ খাওয়ার আগে সেগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া উচিত। কারণ সামান্য অসতর্কতা জীবনের জন্য ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে।

এই কঠিন সময়ে সার্বক্ষণিক সাবার পাশে রয়েছেন হৃতিক রোশন। প্রেমিকার দ্রুত সুস্থতায় এবং তার মুখে হাসি ফোটাতে নিয়মিত সময় দিচ্ছেন এই অভিনেতা। ২০২২ সাল থেকে হৃতিক ও সাবা প্রেমের সম্পর্কে রয়েছেন। রোশন পরিবারের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানেও নিয়মিত সাবার উপস্থিতি দেখা যায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!