1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল : বিবেক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল : বিবেক

প্রতিনিধি

ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল : বিবেক
বলিউডের এক সময়ের হার্টথ্রব অভিনেতা বিবেক ওবেরয়। গত কয়েক বছরে রূপালি পর্দায় তার উপস্থিতি আগের মতো নিয়মিত নয়। আর এই দীর্ঘ অনুপস্থিতি নিয়ে বিনোদন পাড়ার অনেকেই মনে করতেন, ভয়াবহ এক দুর্ঘটনার আঘাতেই হয়তো অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে সেই দুর্ঘটনা এবং ক্যারিয়ার নিয়ে মুখ খুলেছেন ‘সাথিয়া’ খ্যাত এই তারকা।

সম্প্রতি এক বিবৃতিতে বিবেক জানান, ২০০৪ সালে ‘যুবা’ ছবির শুটিং চলাকালীন এক ভয়াবহ বাইক দুর্ঘটনার শিকার হন তিনি। সেই আঘাতে তার পা তিন জায়গায় ভেঙে গিয়েছিল। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে, অস্ত্রোপচারের মাধ্যমে তার পায়ে ১৮ ইঞ্চির একটি টাইটানিয়াম রড বসাতে হয়।

অভিনেতা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন সহকর্মী অজয় দেবগন এবং অভিষেক বচ্চনকে, যারা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। এমনকি সেই খবর শুনে অসুস্থ হয়ে পড়েছিলেন পরিচালক মণিরত্নমও।

নিজের শারীরিক ও মানসিক লড়াইয়ের বর্ণনা দিয়ে বিবেক বলেন, ‘ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। অনেকেই মনে করেন সেই দুর্ঘটনার কারণেই আমি কঠিন চরিত্রে অভিনয় করতে পারছি না বা ইন্ডাস্ট্রি ছেড়েছি। কিন্তু বিষয়টি মোটেও তেমন নয়। শারীরিক ও মানসিকভাবে সেই সময়টা কাটানো চ্যালেঞ্জিং ছিল ঠিকই, কিন্তু হাল ছাড়িনি।’

তিনি আরও জানান, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ফিজিওথেরাপিস্ট ডক্টর অনিল ইরানি এবং তার টিমের অক্লান্ত পরিশ্রমে মাত্র তিন মাসের মাথায় আবারও হাঁটতে শুরু করেন তিনি। চোট গুরুতর হওয়া সত্ত্বেও তিনি বড় পর্দায় দুর্ধর্ষ সব অ্যাকশন দৃশ্য করতে সক্ষম হন।

বিবেক আরও বলেন, ‘পেছনের দিকে তাকালে হয়তো মনে হতে পারে দুর্ঘটনাটি বাধা ছিল। কিন্তু সঠিক চিকিৎসা আর মনের জোর আমাকে ‘ওমকারা’, ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’, ‘মিশন ইস্তাম্বুল’, ‘প্রিন্স’ কিংবা ‘কৃষ’-এর মতো চ্যালেঞ্জিং ছবিতে কাজ করার শক্তি জুগিয়েছে। কোনো কিছুর সঙ্গে আপস না করেই আমি নতুন উচ্চতায় পৌঁছাতে পেরেছি।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!