1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্যাংকের টয়লেট মিলল পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ব্যাংকের টয়লেট মিলল পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ

প্রতিনিধি

চাঁদপুরে সোনালী ব্যাংকের টয়লেট থেকে মঙ্গল হরিজন নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) রাতে শহরের চিত্রলেখা মোড়ে অবস্থিত সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ৪র্থ তলার টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মঙ্গল শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা হরিজন কলোনি এলাকার বাসিন্দা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিচ্ছন্নতার কাজ করার কোনো এক সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, বুধবার ব্যাংকের কাজের নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও মঙ্গল বাড়ি ফিরে না যাওয়ায় তার ছেলে অফিসে খোঁজ নিতে আসেন। এ সময় দায়িত্বরত দারোয়ান জানায় সে বাড়ি চলে গেছে বলে। তবে ছেলে বেশ কয়েকবার খোঁজ নিতে আসায় দারোয়ান ভেতরে গিয়ে টয়লেট চেক করে দেখতে পান সেখানে মঙ্গলের মরদেহ পড়ে আছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত মঙ্গল অসুস্থ ছিল বলে জানান তার স্বজনেরা।

চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!