1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিয়ের অনুষ্ঠান থেকে আটক আওয়ামী লীগ নেতা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

বিয়ের অনুষ্ঠান থেকে আটক আওয়ামী লীগ নেতা

প্রতিনিধি

চট্টগ্রাম নগরের খুলশী থানার টাইগারপাস এলাকার নেভী কনভেনশন সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) নগরের কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়। নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ফখরুল আনোয়ার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক। তিনি ফটিকছড়ি আসনের সাবেক সংসদ সদস্য খাতিজাতুল আনোয়ার সনির চাচা। শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১১টায় তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে নেভী কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ারের ছেলের বিয়ে চলছিল। অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন ফখরুল। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারী পরিচয় দিয়ে একদল লোক কনভেনশন সেন্টারটি ঘিরে ফেলে। এসময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ ফখরুল আনোয়ারকে তুলে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!