1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিডিপি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন ইসি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

বিডিপি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন ইসি

প্রতিনিধি

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) আনুষ্ঠানিকভাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সকালে দলটির নেতারা নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছ থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে নিবন্ধন সনদ নেয় দলটি। ইসির তথ্যানুযায়ী দলটির নিবন্ধন নম্বর ৫৪। দলটির প্রতীক ফুলকপি। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত দলের সংখ্যা ৪৯টি।

বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁন জানান, জুলাই বিপ্লবকে ধারণ করে রাজনীতি করবে বিডিপি। ন্যূনতম সংস্কার করে এক থেকে দেড় বছরের মধ্যে সংসদ নির্বাচন চান তারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিডিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবেদন করেছিল নির্বাচন কমিশনে। সংক্ষিপ্ত তালিকায়ও ছিল তারা। তবে কাজী হাবিবুল আউয়াল কমিশন বিডিপিকে নিবন্ধন দেয়নি, ইসিতে জমা দেওয়া তাদের সাংগঠনিক কাঠামোর তথ্যের সঙ্গে মাঠের বাস্তবতার মিল না পাওয়ায় নিবন্ধন পায়নি তারা। পরে দলটির নেতারা উচ্চ আদালতে গেলে হাইকোর্ট বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে গত বছরের ১২ ডিসেম্বর আদেশ দেন। এরই ধারাবাহিকতায় নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!