1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি

প্রতিনিধি

গ্রীষ্মের তীব্র দাবদাহের মাঝেও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজজেলার বাগানগুলো এখন টক-মিষ্টি লটকনের সমারোহে মুখর। উপজেলার বিভিন্ন বাগানে থোকায় থোকায় ঝুলছে রসালো লটকন। গাছের ডাল থেকে শুরু করে গোড়া পর্যন্ত শুধুই হলুদ রঙের ফল, যা স্থানীয়দের পাশাপাশি পাইকারদেরও আকৃষ্ট করছে।

এ বছর বিজয়নগরে প্রায় ১০ হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে। কৃষি বিভাগের আশা, মৌসুম শেষে প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকার লটকন বিক্রি হবে।

উপজেলার চম্পকনগর, মেরাসানি, সিঙ্গারবিল, বিষ্ণুপুর ও পাহাড়পুর এলাকার লাল মাটি এবং অনুকূল আবহাওয়ার কারণে এবার লটকনের বাম্পার ফলন হয়েছে। রোগবালাই কম থাকায় ফলের গুণগত মানও ভালো হয়েছে।

বাগান মালিকরা জানান, বাগান থেকেই পাইকারি ব্যবসায়ীরা ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে লটকন কিনে নিয়ে যাচ্ছেন। পরে এসব ফল ব্রাহ্মণবাড়িয়াসহ ভৈরব, কুমিল্লা, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে।

বাগান মালিক মো. তফাজ্জল হোসেন বলেন, প্রায় ৭–৮ বছর আগে ময়মনসিংহ থেকে লটকনের চারা এনে বাগান করেন। শুরুতে অনেকেই বিষয়টি নিয়ে হাসাহাসি করলেও এবার সব গাছে প্রচুর ফল ধরেছে। তিনি আশা করছেন, চলতি মৌসুমে লক্ষাধিক টাকার লটকন বিক্রি করতে পারবেন।

বিজয়নগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন খান জানান, এ অঞ্চলের মাটি লটকন চাষের জন্য উপযোগী। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে বাণিজ্যিকভাবে লটকনের আবাদ আরও সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!