1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিচ্ছেদ জল্পনায় খোলামেলা পোশাকে মালাইকা, খোঁচা অর্জুনের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিচ্ছেদ জল্পনায় খোলামেলা পোশাকে মালাইকা, খোঁচা অর্জুনের

প্রতিনিধি

মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের বিচ্ছেদের জল্পনা নিয়ে চর্চার অন্ত নেই। কখনও শোনা যায় দুজনের সম্পর্কে চিড় ধরেছে, আবার কখনও দুজনকে একসঙ্গে মুম্বাইয়ের রাস্তায় দেখা যায়। এবারে কিন্তু মালাইকা একাই ছবি পোস্ট করেছেন। তাও আবার লাস্যময়ী মেজাজে। অন্যদিকে অর্জুনের ইনস্টা স্টোরিতে ইঙ্গিতপূর্ণ বার্তা।

বিদেশে বেড়াতে গিয়েছিলেন মালাইকা। সঙ্গে ছিলেন তার বিশেষ বান্ধবীরা। নিজের এই ট্রিপের বেশ কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন মালাইকা। তাতেই যেন বলিউডের ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’র রূপের আলো ঠিকরে পড়ছে। ছবির ক্যাপশনে আবার ফরাসি ভাষায় ভালোবাসার বার্তাও দিয়েছেন।
এদিকে অর্জুন কাপুরকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় দেখা গিয়েছিল। হাতে আই-ভি চ্যানেল। শোনা যায়, অস্ট্রিয়ার এক মেডিক্যাল হেলথ রিসোর্টে রয়েছেন অভিনেতা। শরীরে ভিটামিন ও মিনারেলসের অভাব হওয়ায় বিশেষ থেরাপি চলছে তার। এমন পরিস্থিতিতে ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুন লিখেছেন, বাইরের বিষয়ে যখন তোমার কোনও নিয়ন্ত্রণ নেই নিজের অন্তরকে নিয়ন্ত্রণ করো।

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন মালাইকা। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে যান বলিউডের ‘ছঁইয়া ছঁইয়া গার্ল’। ১৯৯৮ সালে আরবাজের সঙ্গে মালাইকার বিয়ে হয়েছিল। তার চার বছর পর দুজনের ছেলে আরহানের জন্ম হয়। ২০১৬ সালে আরবাজ-মালাইকার আলাদা থাকার কথা জানা যায়। ২০১৭ সালে আইনিভাবে বিচ্ছেদ হয়। ২০১৬-তেই নাকি নিজের চেয়ে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!