1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘বিএনপির সহযোগিতার মনোভাবকে অনেকে দুর্বলতা মনে করেন’ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

‘বিএনপির সহযোগিতার মনোভাবকে অনেকে দুর্বলতা মনে করেন’

প্রতিনিধি

বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিএনপি শুরু থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, ‘বিএনপির এই সহযোগিতার মনোভাবকে অনেকে দুর্বলতা মনে করতে পারেন। তাদের মনে রাখতে হবে এ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে স্বাধীনতার সূর্য যেমন উদিত হয়েছিল তেমনি, এ দলের অনেক নেতাকর্মীর দীর্ঘ ত্যাগের বিনিময়ে আওয়ামী স্বৈরশাসকের পতন হয়েছে।’

শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রাহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরিব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি আপোষ করতে জানে না। কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্টের সঙ্গে আঁতাতের রাজনীতি কখনও করে নাই। কিন্তু কেউ কেউ জুলাই বিপ্লবেও আপোষ করে আন্দোলন স্থগিতের ঘোষণা করেছিল তা কিন্তু জাতি ভুলে যায়নি।

ডা. রফিকের দাবি, একটি বিশেষ দল দরজার পেছন থেকে অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করছে। ফলে সরকার মানুষের দুঃখ-দুর্দশায় সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। স্বাস্থ্য খাতসহ সব সেক্টরে এই বিশেষ দলটি সরকারকে প্রচ্ছন্নভাবে প্রভাবিত করছে।

তিনি আরও বলেন, বিএনপি গণমানুষের দল। তাই আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়ে জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখবে। যে অনির্বাচিত সরকারের বিরুদ্ধে জনগণ আন্দোলন করেছে, জীবন দিয়েছে, বর্তমান সরকারের উচিত হবে যতদ্রুত সম্ভব জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং নির্বাচিত সরকার গঠনে ভূমিকা রাখা।

বিএনপি সবসময় যে কোনো দুর্যোগে জাতীয়তাবাদী আদর্শ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে বলে উল্লেখ করে রফিক বলেন, আগামীতে ও দেশ ও জাতির কল্যাণে দেশকে আরও এগিয়ে নিতে বিএনপি বদ্ধপরিকর।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, সবুজবাগ থানা বিএনপির সাবেক সভাপতি গোলাম হোসেন, যুবদলের সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!