1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের জনসমর্থন কমবে’ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

‘বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের জনসমর্থন কমবে’

প্রতিনিধি

বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের জনসমর্থন কমবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

শনিবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার মাথিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, এই সরকারকে জনগণ ক্ষমতায় বসিয়েছে, ফলে সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। বর্তমানে জিনিসপত্রের দাম বেশি হওয়ায় সাধারণ মানুষের জীবনযাপন খুবই কষ্ট হচ্ছে। জিনিসপত্রের দাম না কমলে, জনগণ সরকার প্রতি বিরক্ত হতে পারে, এমনকি বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে এই সরকারের জনসমর্থনও কমবে। সরকারের উচিত এখনই বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নেওয়া। সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

তিনি বলেন, সাকিব-মাশরাফি বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ, ক্রিকেটে তাদের অনেক অবদান রয়েছে, সেটা আমরা স্বীকার করি কিন্তু এটাও মনে রাখতে হবে এই সাকিব-মাশরাফিরা কিন্তু ফ্যাসিবাদের দোসর। আর সাকিবের বিরুদ্ধে তো নানা অভিযোগও রয়েছে, তাই তাদের প্রতি সহানুভূতি দেখানোর সুযোগ নেই।

তিনি আরও বলেন, রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম, জুলাই বিপ্লবের পরও গণমাধ্যমে ফ্যাসিবাদের দোসরদের আধিপত্য রয়েছে। গণমাধ্যম সংস্কারের প্রথম ধাপ হবে গণমাধ্যম থেকে ফ্যাসিবাদের দোসরদের বিদায় করা। এখনও নিউজে স্বৈরাচারের গুণগান দেখা যায়। এমনভাবে নিউজ করা হয় যাতে ফ্যাসিবাদের পারপাস সার্ভ হয়। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জুলাই আন্দোলনে যারা ছাত্রদের বিপক্ষে ছিল তাদের বিরুদ্ধেও তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠান পরিচালনা করেন দানাপাটুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। সভাপতিত্ব করেন আবু তাহের মাস্টার, উদ্বোধন করেন ফেরদৌস আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম,মোস্তফা আল মামুন, মোমিন উদ্দিন জনি, হুমায়ুন আহমেদ, ছাত্রনেতা রিপন রাজ,পায়েল চৌধুরী, যুবনেতা সোহাগ মিয়া,হাসান আহমেদ রমজান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!