1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বন্যার কারণে এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা স্থগিত, নতুন সূচি ১৯ জুলাই থেকে - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে আবার হামলা হলে যুদ্ধ আরও বিস্তৃত হবে, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি আবার হামলা হলে যুদ্ধ আরও বিস্তৃত হবে, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি হরমুজে লক্ষ্য অর্জনে ব্যর্থ যুক্তরাষ্ট্র, নতুন কৌশল খুঁজছে ওয়াশিংটন এক যুবককে একসঙ্গে বিয়ে করলেন তিন বোন রেলের সব তথ্য ও সংবাদ প্রচারে জনসংযোগ পরিচালককে সমন্বয়ের নির্দেশ মৃতপ্রায় অর্থনীতিকে টেনে তুলতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছে সরকার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠক: ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে আলোচনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসির প্রধানের বিদায়ী সাক্ষাৎ

বন্যার কারণে এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা স্থগিত, নতুন সূচি ১৯ জুলাই থেকে

প্রতিনিধি

 

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতি ও জনজীবনে সৃষ্ট দুর্ভোগের কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের পূর্বঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মানবিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১৫ থেকে ১৮ জুলাই পর্যন্ত এ কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

মঙ্গলবার (১৪ জুলাই) এনসিপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। দলটি জানিয়েছে, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় প্রাণহানি, ক্ষয়ক্ষতি এবং মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়েই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া কর্মসূচির মধ্যে রয়েছে ফরিদপুরের নগরকান্দা ও সদর, মাদারীপুর সদর, ভোলা সদর, বরিশালের বাবুগঞ্জ, বরগুনার আমতলী এবং পটুয়াখালী সদরের পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রা।

এনসিপি জানিয়েছে, স্থগিত হওয়া কর্মসূচিগুলো পরবর্তী সময়ে সমন্বয়ের মাধ্যমে নতুন তারিখে আয়োজন করা হবে। সংশোধিত সময়সূচি পরে জানানো হবে।

দলটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী ১৯ জুলাই থেকে দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা পুনরায় শুরু হবে। ওইদিন বিকেল ৩টায় ঝালকাঠির রাজাপুর উপজেলা শহরে এবং সন্ধ্যা ৬টায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলা শহরে কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এদিকে এনসিপির উত্তরাঞ্চলের পূর্বঘোষিত কর্মসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। নির্ধারিত সূচি অনুযায়ী, ১৫ জুলাই বিকেল ৩টায় বগুড়ার মোকামতলা উপজেলা শহরে এবং সন্ধ্যা ৬টায় জয়পুরহাট সদরে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।

দলটি জানিয়েছে, চলমান পরিস্থিতিতে মানুষের দুর্ভোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!