1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বউ-শ্বশুরকে একফ্রেমে আনলেন রাজীব - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

বউ-শ্বশুরকে একফ্রেমে আনলেন রাজীব

বিনোদন ডেস্ক :

দীর্ঘ ১৩ বছর প্রেম করার পর নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চলতি বছরের শুরুতেই সাতপাকে বাঁধা পড়েন এই জুটি।

ঢাকার অদূরের এক রিসোর্টে বসেছিল এই তারকা দম্পতির বিয়ের আসর। যেখানে উপস্থিত ছিলেন বর-কনের পরিবারের সদস্য থেকে শুরু করে শোবিজাঙ্গনের তারকারাও।
মেহজাবীন-রাজীবের প্রেমের কথা ইন্ডাস্ট্রির কারোই অজানা ছিল না। এমনকি দুই পরিবারের মানুষও জানতেন তাদের সম্পর্কের বিষয়ে। যে কারণে এই তারকা জুটির বিয়েটাও হয়েছিল ধুমধাম করে বড় আয়োজনে।

বিয়ের পর স্বামী-স্ত্রী হিসেবে প্রথম ঈদ উদযাপন করেছেন মেহজাবীন ও রাজীব দম্পতি। ঈদ পরবর্তী সময়ে শ্বশুরবাড়িতে শোবিজাঙ্গনের বন্ধুদের সঙ্গে নিয়ে সময় কাটিয়েছেন এই জুটি।

যেখানে রাজীবের ক্যামেরায় ধরা পড়েছে মেহজাবীন ও তার শ্বশুরের বন্ধুত্ব, অভিনেত্রী সাবিলা নূরের খুনসুটি, নির্মাতা আশফাক নিপুণ ও তার স্ত্রী এলিটা করিমের দারুণ কিছু মুহূর্ত।

পেশায় নির্মাতা আদনান আল রাজীব বরাবরই তার কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন। এবারও ৯০ দশকের স্টাইলে ছবি এডিট করে আরও একবার ভক্তদের হৃদয়ে জায়গা করে নিলেন।
বিশেষ করে মেহজাবীনের সঙ্গে তার শ্বশুরের হাসিমুখের একটি ছবি নেটিজেনরাও ভালোবাসায় ভড়িয়েছেন। যেই ছবির ক্যাপশনে রাজীব লিখেছেন, ‘বউ-শ্বশুরের বন্ধুত্ব’।

এদিন লাল শাড়িতে দেখা মিলেছে মেহজাবীনের। স্বামীর ক্যামেরায় একের পর এক ক্লিকে ধরা দিয়েছেন তিনি। তার সঙ্গে সাদা শাড়িতে দেখা মিলেছে সাবিলা নূরের। রাজীবদের বাড়িতে স্বামীকে নিয়ে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!