1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফের ট্রলের শিকার দিলজিৎ দোসাঞ্জ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফের ট্রলের শিকার দিলজিৎ দোসাঞ্জ

প্রতিনিধি

বলিউড হোক বা টলিউড তারকাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রলিং এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তবে এবার ট্রলের মুখে পড়ে খবরের শিরোনামে উঠে এসেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। অভিনেতার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে নেটদুনিয়ার একাংশ যখন উত্তাল, ঠিক তখনই তার সমর্থনে ঢাল হয়ে দাড়ালেন নামী প্রযোজক ভূষণ কুমার।

ঘটনার সূত্রপাত দিলজিতের একটি পাঞ্জাবি ছবিকে কেন্দ্র করে। সেখানে এক পাকিস্তানি অভিনেত্রীর উপস্থিতি নিয়ে আপত্তি তুলেছেন নেটিজেনদের একটি অংশ। বিশেষ করে ভারতজুড়ে যখন পাকিস্তানকে বয়কটের ডাক উঠেছে, তখন দিলজিতের ছবিতে পাকিস্তানি শিল্পীর থাকাটা ভালোভাবে নেননি অনেকে।

এই ইস্যুতেই তাকে ‘দেশবিরোধী’ তকমা দিয়ে আক্রমণ করা হচ্ছে। এমনকি আসন্ন বড় বাজেটের ছবি ‘বর্ডার ২’-তে দিলজিতের কাস্টিং নিয়েও শুরু হয়েছে তীব্র বিরোধিতা। দিলজিতের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিপরীতে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার।

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় কে কী বলল, তার ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া অসম্ভব। একজন অভিনেতার মূল্যায়ন হওয়া উচিত তার প্রতিভা এবং পেশাদারিত্বের নিরিখে। তিনি অতীতে কী করেছেন বা কোন ভাষায় কাজ করেছেন, সেটা বড় কথা নয়।’

ভূষণ কুমার আরও যোগ করেন, সিনেমা একটি সৃজনশীল মাধ্যম যেখানে গল্প আর অভিনয়ই শেষ কথা। তার মতে, যারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখেন, তারা গল্পের টানেই যান; ট্রল দেখে সিনেমা বিচার করেন না।

শুধু ভূষণ কুমারই নন, এই বিতর্কে দিলজিতের পাশে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির একঝাঁক পরিচালক ও শিল্পী। তাদের মতে, সোশ্যাল মিডিয়ার চাপে নতিস্বীকার করলে কাজের স্বাধীনতা নষ্ট হবে। শিল্পীদের ব্যক্তিগত বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে ইস্যু করে তাঁদের ক্যারিয়ার নষ্ট করার প্রচেষ্টাকে অনেকেই নিন্দনীয় বলে মনে করছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!