1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফুটবল একসময় সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল, আ.লীগ সেটা নষ্ট করেছে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ফুটবল একসময় সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল, আ.লীগ সেটা নষ্ট করেছে

প্রতিনিধি

ফুটবল একসময় বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট কায়দায় রাষ্ট্র পরিচালনা করে অন্যান্য প্রতিষ্ঠানের মতো ফুটবল ফেডারেশনকে দলীয়করণ করে ফেলেছিল। যার কারণে ভালো খেলোয়াড় সেখানে যুক্ত হতে পারেনি।

শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে, এটা আমরা খুব কম দেখি। এই যে আধুনিক চিন্তা, সেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করেছেন। এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফ্যাসিস্ট কায়দায় বাংলাদেশ শাসন করে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। তার বড় উদাহরণ হচ্ছে এই বাফুফে। যার কারণে ভালো খেলোয়াড়রা যুক্ত হতে পারেনি।

বিএনপি মহাসচিব বলেন, আজ বাংলাদেশের নতুন যে যাত্রা, তার জন্য দরকার একটি অরাজনৈতিক ঐক্য। মেধার চর্চা বেশি হবে। সুযোগ যেন সবাই পায়। সে সুযোগে সবচেয়ে ভালো খেলোয়াড় যেন বেরিয়ে আসে।

বাংলাদেশে একসময় ফুটবল সবচেয়ে প্রিয় খেলা ছিল বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজ ফুটবল খেলার এ আয়োজন করা হয়েছে, যাতে আমাদের তরুণরা বিপথে না যায়, মাদক মুক্ত থাকে। তরুণরা যেন মাঠে আসে। খেলোয়াড়রা খেলবে, অন্যরা মাঠে এসে খেলা দেখবে।

ক্রিকেটের উন্নয়নে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ভূমিকা তুলে ধরেন বিএনপি মহাসচিব। বলেন, রাজনীতির সঙ্গে ক্রীড়া ও সংস্কৃতির মিলন ঘটাতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক ফুটবলার আমিনুল হক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!