1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফিলিস্তিনির হামলায় ভারতীয় ইসরায়েলি সেনার মৃত্যু - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

ফিলিস্তিনির হামলায় ভারতীয় ইসরায়েলি সেনার মৃত্যু

প্রতিনিধি

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে গাড়ি হামলায় প্রাণ হারিয়েছেন এক ভারতীয় ইসরায়েলি সেনা। গেরি গিদিয়ন হাংহাল নামের এই সেনা কাফির ব্রিগেডের নাসোন ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, ২০২০ সালে ভারত থেকে ইসরায়েলে যান হাংহাল। তিনি ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যের বাসিন্দা ছিলেন। ইসরায়েলে গিয়ে বনেই মেনেশে গোত্রের সঙ্গে থাকতেন তিনি।

বনেই মেনেশের মানুষরা মূলত ভারতের মণিপুর ও মিজোরাম রাজ্যের বাসিন্দা। বলা হয়ে থাকে এই গোত্রের লোকজন এক সময় ইসরায়েলি উপজাতিভুক্ত ছিলেন।
২০০৫ সালে ইহুদিদের তৎকালীন প্রধান ধর্মগুরু সোলোমো আমের এসব ভারতীয়দের হারিয়ে যাওয়া মানেশা গোত্রের সদস্য হিসেবে ঘোষণা করেন। এতে করে এই গোত্রের মানুষের ইসরায়েলে যাওয়ার পথ সুগম হয়।

যে শর্তে সিনওয়ারকে নিরাপদে গাজা থেকে বের হতে দেবে ইসরায়েল
গাজায় ইসরায়েলি উড়োজাহাজ বিধ্বস্তে দুই সৈন্য নিহত
বনেই মেনেশে গোত্রের প্রায় ৫ হাজার মানুষ ইতিমধ্যে ইসরায়েলে চলে গেছেন। এরমধ্যে গত পাঁচ বছরে গেছেন ১ হাজার ৫০০ জন। এই গোত্রের আরও ৫ হাজার সদস্য ভারত থেকে ইসরায়েলে যাওয়ার অপেক্ষায় আছেন।
এদিকে হামলার ঘটনার একটি ফুটেজে দেখা গেছে, ফিলিস্তিনের লাইসেন্সধারী একটি ফুয়েল ট্রাক ইসরায়েলি সেনাদের চৌকিতে সজোরে ধাক্কা মারছে। ওই ট্রাকটি দিয়ে ইসরায়েলি সেনাদের চাপা দেন হাইল দাইফাল্লা নামের এক ফিলিস্তিনি।

গত দুই সপ্তাহে পশ্চিম তীরের বেশ কয়েকটি জায়গায় সামরিক আগ্রাসন চালায় দখলদার ইসরায়েলের সেনারা। এরপরই পশ্চিম তীরের বিভিন্ন জায়গায় আত্মঘাতীসহ বিভিন্ন ধরনের হামলা চালাচ্ছে ফিলিস্তিনিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!