1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন লে. কর্নেল মাহমুদুল হাসান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন লে. কর্নেল মাহমুদুল হাসান

প্রতিনিধি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-এর পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লে. কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি এ পদে সাবেক পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী-এর স্থলাভিষিক্ত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সংস্থাটির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৯ মার্চ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

নতুন পরিচালক লে. কর্নেল মাহমুদুল হাসান বাংলাদেশ সেনাবাহিনী-এর পদাতিক কোরের একজন কর্মকর্তা। তিনি পেশাগত জীবনে দক্ষতা ও নেতৃত্বগুণের জন্য পরিচিত।

শিক্ষাজীবনে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ডিফেন্স স্টাডিজ বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন, যা সামরিক নেতৃত্ব ও কৌশলগত দক্ষতা উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান।

দায়িত্ব গ্রহণের পর তার নেতৃত্বে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!