1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী - NEWSTVBANGLA
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

প্রতিনিধি

প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই, তবে কেউ গুজব রটাতে পারে। কেউ গুজব রটালে সে যদি ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৩০ এপ্রিল) রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডা হাই স্কুল কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুরো কেন্দ্র ঘুরে দেখেন। সংশ্লিষ্ট সবার কাছ থেকে পরীক্ষাকেন্দ্রের সার্বিক বিষয়ে খোঁজ নেন।

এর আগে পরীক্ষাকেন্দ্রের সামনে সকাল সাড়ে ৮টার দিকেই কেন্দ্রের বাইরে ভিড় করতে থাকেন এই কেন্দ্রের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেন। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়।

জানা গেছে, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র ৩ হাজার ৮১০টি এবং মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ হাজার ৭৯৮টি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে কেন্দ্র ২ হাজার ২৪৪টি, শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ হাজার ৭৮৬টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!