1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘প্রধান উপদেষ্টায় কথায় মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি’ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

‘প্রধান উপদেষ্টায় কথায় মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি’

প্রতিনিধি

‘প্রধান উপদেষ্টায় কথায় মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছে, তাতে মনে হচ্ছে বিএনপি মানুষ চিনতে ভুল করেছে।

শনিবার ( ৩১ মে) শিশু একাডেমিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনী উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র আরও বলেন, ‘ছাত্র-জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে।’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের স্বার্থে গণমানুষের পাশে ছিলেন উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘জিয়াউর রহমান প্রচারমুখী ছিলেন না, প্রচারই তার পিছু নিতো।

জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে গয়েশ্বর বলেন, ‘তিনি যা করতেন না, তা বলতেন না। অধিক সময় নিতেন না তার বক্তব্যে। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কী করতে হবে, কেন করতে হবে, তা নিয়েই তিনি কাজ করতেন।’

তিনি আরও বলেন, জাতির মধ্যে জিয়াউর রহমানের আগমনটাও অত্যন্ত আকস্মিক। তার সম্পর্কে অনেক স্মৃতি রয়েছে, সব বলা সম্ভব নয়। জিয়া মানেই জাতীয়তাবাদী, জিয়া মানেই দেশপ্রেমিক, জিয়া মানেই গণতন্ত্র। তার প্রত্যেকটা পদচারণার মধ্যে উদ্দেশ্য থাকতো জাতির জন্য। জাতি জিয়ার আদর্শকে বুঝতে পারলে আমাদের মধ্যে ভয় থাকবে না।

কী বলেছিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা জাপান সফরে ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের জবাবে বলেছিলেন— আমরা যদি দেশকে আগের অবস্থায়, প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই, তাহলে ডিসেম্বরে নির্বাচনের কথা বলতে পারি। আমরা যদি খুব তাড়াহুড়ো করি, কিছু সংস্কার করি এবং অন্যান্য সংস্কারের জন্য অপেক্ষা করতে পারি, তাহলে আমরা এটা (নির্বাচন) ডিসেম্বরে করতে পারি। তবে আমাদের যদি ভালো সংস্কার দরকার হয়, তাহলে আমাদের আরও ছয় মাস অপেক্ষা করতে হবে। কিন্তু কেউ কেউ সংস্কার রেখে ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠান করতে চাইছে। সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দল এটা বলছে।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে সরাসরি বিএনপির নাম না করলেও বিএনপির নেতাকর্মীরা বিষয়টিকে ভালোভাবে দেখছেন না তা পরিষ্কার। বাম গণতান্ত্রিক জোটও প্রধান উপদেষ্টার ওই বক্তব্য ভালো চোখে দেখছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!