1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পেনশনের টাকায় ২৫ বছর ধরে চালাচ্ছেন অনাথ আশ্রম - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

পেনশনের টাকায় ২৫ বছর ধরে চালাচ্ছেন অনাথ আশ্রম

প্রতিনিধি

কারো বাবা নেই, কারো নেই মা। আবার কারো বাবা-মা কেউই নেই। এসব অনাথ মেয়েদের মাথা গোজার ঠাঁই ‘চাঁদমনি’ বালিকা কল্যাণ কেন্দ্র। অনাথ মেয়েদের জন্য ১৯৯৯ সালে নীলফামারীর জলঢাকার বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গী গ্রামে ১ একর ১০ শতাংশ জমির ওপর এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা পিজিরুল আলম দুলাল।

পেনশনের টাকায় ২৫ বছর ধরে মেয়ে শিশুদের লালন-পালন করছেন তিনি। আশ্রমটিতে এতিম, অনাথ ও দরিদ্র মেয়েদের থাকা খাওয়া ও লেখাপড়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া ধর্মীয় শিক্ষা ও খেলাধুলাসহ চিত্তবিনোদনের ব্যবস্থা রয়েছে। প্রতিষ্ঠানটির সহায়তায় অনেকে পাচ্ছেন উচ্চশিক্ষার সুযোগ। নিঃসন্তান এই অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এখন শত শত অনাথ কন্যার অভিভাবক। মা-বাবার আদর দিয়ে এসব শিশুকে আগলে রেখেছেন তিনি। শতাধিক শিশুকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন।

পিজিরুল আলম দুলাল ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকের সহকারী জেনারেল ম্যানেজার পদ থেকে স্বেচ্ছায় অবসর নেন। এরপর স্ত্রীকে সঙ্গে নিয়ে গ্রামে চলে আসেন। নিঃসন্তান হওয়ায় সমাজের অবহেলিত ও অনাথ শিশুদের জন্য কিছু করার স্বপ্ন ছিল তার। সেই অনুযায়ী পাঁচ অনাথ শিশুকে নিয়ে পৈতৃক সম্পত্তিতে ‘চাঁদমনি’ নামে অনাথ আশ্রম গড়ে তোলেন। কন্যাদের লালন করতে গিয়ে শেষ করেছেন নিজের পেনশনের টাকা। তবে তাতে তার কোনো আফসোস নেই।

 

প্রত্যন্ত গ্রামে অবস্থিত এই আশ্রমটিতে বর্তমানে বসবাস করছে ৩০ অনাথ মেয়ে। তারা এখান থেকে বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করে। পাশাপাশি সকাল-সন্ধ্যা দু’বেলা তাদের পড়াশোনা করান দুলাল নিজেই। একই সঙ্গে যেসব শিশুর বিদ্যালয়ে যাওয়ার বয়স হয়নি তাদেরও হাতেখড়ি দেন তিনি।

গত ২৫ বছরে আট শতাধিক মেয়ে লেখাপড়া শিখে বিভিন্ন জায়গায় চাকরি করছেন। জেলার সবার কাছে চাঁদমনি আশ্রম পরিচিত। এখানে বিনামূল্যে থাকা-খাওয়া ও লেখাপড়া শেখানো হয়। যাদের বাবা নেই, মা নেই অথবা বাবা-মা ও আত্মীয়-স্বজন কেউ নেই এমন শিশুদের শিক্ষিত করে কর্মসংস্থানের ব্যবস্থা করাই তার মূল উদ্দেশ্য। এখানে মেয়েদের সপ্তাহে চার দিন আলেম দিয়ে দেওয়া হয় কোরআন শিক্ষা, ছবি আঁকার ক্লাস হয় সপ্তাহে এক দিন, মাসে দুই দিন গান শেখানো হয়। এছাড়া হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!