1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানের দ্বিবার্ষিক বহুজাতিক নৌ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ সহ ৬০টি দেশ - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

পাকিস্তানের দ্বিবার্ষিক বহুজাতিক নৌ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ সহ ৬০টি দেশ

প্রতিনিধি

পাকিস্তানের দ্বিবার্ষিক বহুজাতিক এই নৌ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ ও তুরস্কসহ বিশ্বের ৬০টি দেশ (ফাইল ছবি)
বড় ধরনের নৌ মহড়ার আয়োজন করছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির আয়োজিত দ্বিবার্ষিক বহুজাতিক এই নৌ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ ও তুরস্কসহ বিশ্বের ৬০টি দেশ।

দেশটির প্রধান বন্দরনগরী করাচির কাছে আরব সাগরের উত্তরে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই মহড়া চলবে ৫ দিন ধরে। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, পাকিস্তান আগামী মাসে বিশ্বের ৬০টি দেশের অংশগ্রহণে দ্বিবার্ষিক বহুজাতিক নৌ মহড়ার আয়োজন করছে। পাকিস্তান নৌবাহিনী রোববার জানিয়েছে, “আমান (শান্তি) ২৫” নামের পাঁচ দিনের এই মহড়াটি আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্দরনগরী করাচির কাছে উত্তর আরব সাগরে অনুষ্ঠিত হবে।

২০০৭ সাল থেকে পাকিস্তান এই ধরনের বহুজাতিক সামরিক মহড়ার আয়োজন করে আসছে। চলতি বছর এই মহড়া নবম বারের মতো অনুষ্ঠিত হবে এবং এর থিম নির্ধারণ করা হয়েছে— “নিরাপদ সমুদ্র; সমৃদ্ধ ভবিষ্যৎ”।

এছাড়া এই বছরের মহড়ার একটি প্রধান আকর্ষণ হচ্ছে “আমান ডায়ালগ”। মহড়ার সময় এই ডায়ালগে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার পাশাপাশি ক্রমবর্ধমান সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ কৌশল প্রণয়নের জন্য নৌবাহিনীর প্রধান, কোস্ট গার্ড প্রধান এবং সারা বিশ্বের সিনিয়র মেরিটাইম নেতারা একত্রিত হবেন।

পাঁচদিনব্যাপী ব্যাপক এই মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর জাহাজ, বিমান, স্পেশাল অপারেশন্স ফোর্সেস, বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল, মেরিন এবং পর্যবেক্ষকরা অংশগ্রহণ করবেন। পাকিস্তানের নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, “আমান সিরিজের এই মহড়া আঞ্চলিক শান্তি ও সহযোগিতার প্রচারে পাকিস্তান নৌবাহিনীর প্রচেষ্টার একটি অংশ।”

২০০৭ সালে অনুষ্ঠিত উদ্বোধনী আমান মহড়ার স্লোগান ছিল “শান্তির জন্য একসাথে”। ২৮টি দেশের অংশগ্রহণ প্রথম সেই মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল। আর ২০২৩ সাল নাগাদ প্রধান নৌশক্তিসহ মহড়ায় অংশগ্রহণকারী দেশের সংখ্যা ৫০টিরও বেশিতে উন্নীত হয়।

এদিকে পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিতব্য এই মহড়ায় অংশগ্রহণের উদ্দেশে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ ইতোমধ্যেই রওয়ানা হয়েছে। নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ এর অধিনায়ক ক্যাপ্টেন মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে ৩৩ জন কর্মকর্তা, ৫৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৭৪ জন নৌ সদস্য আন্তর্জাতিক এই ফ্লিট রিভিউতে অংশগ্রহণ করবেন।

এর আগে ২০০৭, ২০০৯ ও ২০১৩ সালেও বাংলাদেশ নৌবাহিনী ‘আমান মহড়া’য় অংশগ্রহণ করে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছে যা বর্হিবিশ্বের কাছে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!