1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি

প্রতিনিধি

পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের জন্য ‘উদীয়মান হুমকি’ হিসেবে উল্লেখ করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করছে দেশটি।

বৃহস্পতিবার কার্নেজি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস থিংক ট্যাংকের এক অনুষ্ঠানে যুক্তরাষ্টের ডেপুটি ন্যাশনাল সেক্রেটারি অ্যাডভাইজার জন ফিনার বলেন, পাকিস্তান ক্রমাগত ক্ষেপণাস্ত্রের আধুনিক প্রযুক্তির প্রসার ঘটাচ্ছে।

এই অবস্থা চলতে থাকলে পাকিস্তান যুক্তরাষ্ট্রসহ দক্ষিণ এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম হবে বলে মন্তব্য করেন এই কর্মকর্তা। তিনি বলেন, সহজভাবে বলতে গেলে পাকিস্তানের এই কার্যক্রম যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান এক হুমকি ছাড়া অন্যভাবে দেখা আমাদের জন্য কঠিন।

ফিনের এমন মন্তব্যের ঠিক একদিন আগে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির যে প্রতিরক্ষা দপ্তর এই কর্মসূচির তত্ত্বাবধানে রয়েছে, ওই দপ্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনের দু’জন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, পাকিস্তান যে আকারের রকেট ইঞ্জিন বানিয়েছে, তার কারণে যুক্তরাষ্ট্রের উদ্বেগ তৈরি হয়েছে। তবে এমন নিষেধাজ্ঞাকে পক্ষপাতমূলক মনে করছে পাকিস্তান। দেশটির দাবি, যুক্তরাষ্ট্র অস্ত্রের বিষয়ে দ্বৈতনীতি অবলম্বন করছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র অন্য দেশের সামরিক প্রযুক্তি প্রসারের বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না। এমন দ্বৈত অবস্থান এবং বৈষম্যমূলক আচরণ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে বলে মন্তব্য মন্ত্রণালয়ের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!