1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পরপর ৩ কন্যাসন্তান, ভারতে স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

পরপর ৩ কন্যাসন্তান, ভারতে স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী

প্রতিনিধি

প্রতীকী ছবি
পরপর দুই কন্যাসন্তান হয়েছিল। তৃতীয়বার আবারও কন্যাসন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী। আর তৃতীয় সন্তানও কন্যা হওয়ায় স্ত্রীকে নিত্যদিনই বিদ্রুপ করতেন স্বামী। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাক-বিতন্ডাও হতো।

শেষপর্যন্ত স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল ওই স্বামীর বিরুদ্ধে। মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যম বলছে, অভিযুক্ত ওই যুবকের নাম কুন্দলিক উত্তম কালে। তার বাড়ি মহারাষ্ট্রের মুম্বাই থেকে ৫২০ কিলোমিটার দূরের গঙ্গাখেড় নাকা এলাকায়। মুম্বাই পুলিশকে লিখিত অভিযোগে মৃতের বোন জানিয়েছেন, তিন কন্যাসন্তানের জন্ম দেওয়ায় তার বোন ময়নাকে উপহাস করতেন কুন্দলিক।

পুলিশ জানিয়েছে, বার বার কন্যা সন্তান হওয়া নিয়ে গত বৃহস্পতিবার রাতেও স্ত্রীকে উপহাস করেন কালে। এই নিয়ে বাক-বিতন্ডা হলে ময়নার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন অভিযুক্ত যুবক।

পরে আগুন গায়েই ময়না দৌড়ে বাড়ির বাইরে আসেন। আর্তনাদ করতে থাকেন। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে হত্যার অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!