1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পথ শিশু ও এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেছে জামায়াতে ইসলামী - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

পথ শিশু ও এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেছে জামায়াতে ইসলামী

অনলাইন ডেস্ক :

পথ শিশু ও এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজধানীর শ্যামপুরে পথ শিশু ও এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেন।

ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও শ্যামপুর দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার জসীম উদ্দীনের সভাপতিত্বে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান, সূত্রাপুর উত্তর থানা সেক্রেটারি নোমান শিকদার, শ্যামপুর দক্ষিণ থানা কর্মপরিষদ সদস্য ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বঞ্চিত ও অসহায় শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়ে তাদের আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই।

যাতে করে এসব এতিম ও বঞ্চিত শিশুরা আগামীতে দেশ গঠনে ভূমিকা পালন করতে সক্ষম হয়। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে না। জনগণ নিরাপত্তাহীনতায় ভোগে। শিশুরা সঠিক শিক্ষা হতে বঞ্চিত হয়। এ দলটির সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মানুষ সবসময় ভয়ে থাকে। মূলত আওয়ামী লীগ জনগণ থেকে অনেক দূরে সরে গেছে। তাই তারা জনগণের ভোটাধিকারের কোনো তোয়াক্কা করে না। দেশের জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে আওয়ামী লীগ এখন বিদেশি প্রভুদের কাছে নিজেদের সত্ত্বা বিলিয়ে দিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!