1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘নেশাচ্ছন্ন অবস্থায় আমার পোশাক ঠিক করে দিতে চায় অভিনেতা’ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

‘নেশাচ্ছন্ন অবস্থায় আমার পোশাক ঠিক করে দিতে চায় অভিনেতা’

বিনোদন ডেস্ক :

পুরুষ সহ-অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন মালয়ালম অভিনেত্রী ভিন্সি অ্যালশিয়াস। যদিও তিনি সেই অভিনেতার নাম প্রকাশ করেননি। তবে দাবি করেছেন, অভিনেতা মাদকাসক্ত অবস্থায় এমন আচরণ করছিলেন যা তাকে চরম অস্বস্তিতে ফেলছিল।

সম্প্রতি একটি আলোচনায় অভিনেত্রী জানান, নেশাচ্ছন্ন অবস্থায় থাকা কারও সঙ্গে অভিনয় করার প্রস্তাব বরাবরই ফিরিয়ে দিয়েছেন তিনি। যে কারণে কাজের সুযোগও কম পেয়েছেন।
এক অনুষ্ঠানে যোগ দিতে কেরলের পাল্লিপ্পুরমের চার্চে এসেছিলেন ভিন্সি অ্যালশিয়াস। সেখানেই তাকে বলতে শোনা যায়, ‘আমি যদি বুঝতে পারি কেউ ড্রাগ খেয়ে আমার কাছে এসেছে, তার সঙ্গে কাজ করব না।’

পরে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে সেই অভিনেতার নাম প্রকাশ না করেই ভিন্সি বলেন, ‘আমি একটি সিনেমায় কাজ করছিলাম। সেই সময় অভিনেতার সঙ্গে আমার খুব বাজে এক অভিজ্ঞতা হয়। উনি মাদক নিয়েছিলেন এবং সম্পূর্ণ অসঙ্গত আচরণ করছিলেন। সেই অভিজ্ঞতা এমনই ছিল যে, আমার পক্ষে তার সঙ্গে কাজ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না।’

ঠিক কেমন আচরণ? এ বিষয়ে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার পোশাক নিয়ে একটা সমস্যা হয়েছিল। আমি সেটা ঠিক করতে চাইছিলাম। কিন্তু উনি আমার কাছে আসতে চাইছিলেন। বলছিলেন, আমি তোমাকে সাহায্য করব এবং সেটা বলছিলেন সকলের সামনে। এই ঘটনায় আমি বেশ অস্বস্তিতে পড়ছিলাম।’

সেই সময় ওই অভিনেতার মুখ থেকে কোনও সাদা দ্রব্য বেরিয়ে আসছিল বলেও দাবি ভিন্সির। যা উল্লেখ করে তার দাবি, এর থেকেই স্পষ্ট ওই অভিনেতা নেশাচ্ছন্ন অবস্থায় ছিলেন।

অভিনেত্রী জানাচ্ছেন, এরপর থেকে ওই অভিনেতা কিংবা অন্য নেশাচ্ছন্নদের সঙ্গে কাজ না করারই সিদ্ধান্ত নেন। যদিও এর ফলে কাজ হারাতে হয়েছে তাকে।

ভিন্সির কথায়, ‘সম্ভবত এই সিদ্ধান্তের কারণে আমি খুব বেশি ছবিতে সুযোগ পাই না। কিন্তু তবুও সরাসরি বলে দিতে চাই, যদি বুঝি কেউ নেশা করেছে, তাহলে তার সঙ্গে আমি ছবির কাজ করব না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!