1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নেতাকর্মীদের কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালনের আহ্বান - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

নেতাকর্মীদের কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালনের আহ্বান

প্রতিনিধি

আগস্ট মাসে কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালন করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধরণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শোকের মাস আগস্ট আবার ফিরে এসেছে। দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১ আগস্ট থেকে আমরা মাসব্যাপী কর্মসূচি পালন করব। নেতাকর্মীদের কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালনের আহ্বান করছি।

মঙ্গলবার (৯ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে যৌথসভার সূচনা বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

বিএনপি বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিক্ষার ঝুড়ি নিয়ে চীন গেছেন— এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভিক্ষার ঝুড়ি নিয়ে প্যারিস কনসোর্টিয়ামে বৈঠক তাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান বার বার ছুটে গেছেন, আমাদের কোনো অর্থমন্ত্রী প্যারিস কনসোর্টিয়ামের বৈঠকে যাননি। বাজেটের আগেও যাননি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে জামিন দেওয়া হচ্ছে না— বিএনপির এমন দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কারণটা আইনগত রাজনৈতিক নয়। সবকিছুতে রাজনীতির গন্ধ খুঁজে পায়। আইনগত মোকাবিলা তারা খালেদা জিয়ার জন্য করেনি। মাসের পর মাস, এমনকি বছরে কেটে গেছে তারা খালেদা জিয়াকে আদালতে উপস্থিত হওয়া থেকে বিরত রেখেছে,  জামিনও চায়নি। আইনি মোকাবিলায় ব্যর্থ। তারা শহরে একটি দৃশ্যমান বিক্ষোভ মিছিল খালেদা জিয়ার জন্য করেছে, এমন প্রমাণ আমরা পাইনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!