1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিহত ১৮ জন কৃষককে স্মরণ করে নানামুখী কর্মসূচির মাধ্যমে কৃষক হত্যা দিবস পালন - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি

নিহত ১৮ জন কৃষককে স্মরণ করে নানামুখী কর্মসূচির মাধ্যমে কৃষক হত্যা দিবস পালন

অনলাইন ডেস্ক :

১৯৯৫ সালের মার্চ মাসব্যাপী সরকার নির্ধারিত মূল্যে সার কিনতে গিয়ে বিএনপি-জামায়াত জোট সরকারের হাতে নির্মমভাবে নিহত ১৮ জন কৃষককে স্মরণ করে নানামুখী কর্মসূচির মাধ্যমে কৃষক হত্যা দিবস পালন করেছে বাংলাদেশ কৃষক লীগ। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অস্থায়ী শহীদ কৃষক বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা শেষে কৃষক লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনা করেন কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। সভায় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, খাদ্য উৎপাদনকে ব্যাহত করে স্বাধীনতার সুফলকে নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ১৯৯৫ সালে মার্চ মাসব্যাপী ১৮ জন নিরীহ কৃষককে হত্যা করেছিল বিএনপি-জামায়াত জোট সরকার। মনে পড়ে সেই ভয়াবহ মার্চের কথা, কৃষকদের সার না দিয়ে কালোবাজারির মাধ্যমে সার বিক্রি করার উদ্দেশে সারা দেশে ১৮ জন নিরীহ কৃষককে হত্যা করে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার সব সময় এ দেশের কৃষক-শ্রমিক মেহেনতি মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে। এসময় আরও বক্তব্য দেন কৃষক লীগের সহ সভাপতি আকবর আলী চৌধুরী, হোসনে আরা, মিয়ান আব্দুল ওয়াদুদ, কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম, মো. আবুল হোসেন, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, অ্যাডভোকেট রেজাউল করিম হিরন, মাকসুদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, অ্যাডভোকেট শামীমা আক্তার খানম, একেএম আজম খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী জসিম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, নূরে আলম সিদ্দিকী হক, হিজবুল হাবার রানা, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. নাজির মিয়া, অ্যাডভোকেট মো. জহির উদ্দিন লিমন, নুরুল ইসলাম বাদশা, রেজাউল করিম রেজা প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!