1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় শারীরিক নির্যাতনের শিকার শিশুর চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৮ এপ্রিল) তারেক রহমানের উদ্যোগে গঠিত ‘নারী ও শিশু নিপীড়িতদের আইনি ও চিকিৎসা সহায়তা সেল’ থেকে শিশুটিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সমন্বয়ক সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।

এসময় শিশুর চিকিৎসার খোঁজ নেওয়ার পাশাপাশি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয় তারেক রহমানের পক্ষ থেকে। একইসঙ্গে শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেন তারেক রহমান এবং চিকিৎসা ও আইনি সহায়তাসহ যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাসও দেন।

তারেক রহমান শিশুটির চিকিৎসার প্রদানকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ও স্বাস্থ্য সেবা সহায়তা সেলের সদস্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সহযোগী অধ্যাপক ও স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য ডা. ফোয়ারা তাসমীম পামি, ডা. মো. জামশেদ আলী, স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য ডা. সাইফুল আলম বাদশা, স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য ডা. কাজী আবু তালহা।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল নিজ বাড়ির পাশে ধর্ষণের শিকার হয় সাড়ে ৫ বছরের এ শিশু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!