1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিরাপত্তারক্ষীর হাতেই হেনস্তার শিকার অভিনেত্রী! - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

নিরাপত্তারক্ষীর হাতেই হেনস্তার শিকার অভিনেত্রী!

প্রতিনিধি

 অভিকা গোর শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। ভারতীয় টিভি সিরিয়াল ‘বালিকা বধূ’  তে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মাঝে জনপ্রিয়তা পান এ অভিনেত্রী । এখন নায়িকা হিসেবে সিনেমা, সিরিয়াল আর ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি।

এত খ্যাতির মধ্যেও লুকিয়ে থাকে কিছু যন্ত্রণা। নিজের নিরাপত্তারক্ষীর হাতেই হেনস্তার শিকার হতে হয়েছিল এ অভিনেত্রীকে। কাজের জন্যই কাজাখস্তান গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে এই ঘটনা ঘটে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

কাজাখস্তানে একটি অনুষ্ঠান করতে যান অবিকা। মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময় এক জন দেহরক্ষী তাকে অশালীন ভাবে স্পর্শ করেছিলেন। প্রথমটায় বুঝতে পারেননি অবিকা। দ্বিতীয় বার একই ঘটনা ঘটে। পিছন থেকে তাকে স্পর্শ করার চেষ্টা করেন তার নিরাপত্তাকর্মীদের একজন।

অভিকা গোর বলেন, ‘আমার স্পষ্ট মনে আছে, কেউ একজন আমাকে পিছন থেকে স্পর্শ করেছিলেন। পিছন ফিরে দেখি, আমার নিরাপত্তারক্ষীরাই রয়েছেন। আমি যখন মঞ্চে যাচ্ছিলাম, ফের সেই অশালীন স্পর্শ। পিছনে ফিরতে ওই নিরাপত্তারক্ষীকেই দেখতে পাই।’

অবিকা আরও বলেন, ‘আমি ওই ব্যক্তির হাত চেপে ধরি। যখন ওই ব্যক্তির দিকে তাকিয়ে বললাম, ‘এটা কী হচ্ছে?’ তিনি ক্ষমা চেয়ে নেনে। তখন আর কী-ই বা করতে পারতাম অচেনা দেশে। ভাষাও জানি না সেখানকার। ছেড়ে দিই তাকে।’

উল্লেখ্য, হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু ও কন্নড় ছবিতেও অভিনয় করেছেন অভিকা। কিছুদিন আগে ‘ক্যারিবিয়ান দৈত্য’ আন্দ্রে রাসেলের মিউজিক ভিডিও ‘লড়কি তু কামাল কি’তে দেখা যায় অভিনেত্রীকে। রাসেলের সঙ্গে গান গেয়েছেন পলক মুছল। সুর সাজিয়েছেন পলকের ভাই পলাশ মুছল। গানের কথা লিখেছেন তিনিই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!