1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বোর্ড তৈরির কারখানায় কাজ করার সময় মেশিনে হাত ঢুকে গুরুতর আহত হয়ে জাহাঙ্গীর আলম (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ফতুল্লার সিটি বোর্ড মিল কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ছ্যাপড়াঝাড় গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে ফতুল্লায় বসবাস করতেন। তার তিন বছর বয়সী একটি সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাত বছর ধরে ওই কারখানায় পুরোনো কাগজ প্রক্রিয়াজাত করে বোর্ড তৈরির কাজে নিয়োজিত ছিলেন জাহাঙ্গীর। প্রতিদিনের মতো দায়িত্ব পালন করার সময় অসতর্কতাবশত তার ডান হাত মেশিনের ভেতরে ঢুকে যায়। এতে হাতটি মারাত্মকভাবে থেঁতলে যাওয়ার পাশাপাশি মাথার ডান পাশে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পরে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!