1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধামরাইয়ে প্রকাশ্য সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

ধামরাইয়ে প্রকাশ্য সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে প্রকাশ্য দিবালোকে বাবুল হোসেন (৫০) নামে সাবেক এক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের দাবী স্থানীয় সন্ত্রাসীরা পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের আকসিরনগর আবাসিক প্রকল্পের ভেতরে এই ঘটনা ঘটে।
নিহত বাবুল হোসেন ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি কুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৩ বারের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন।

নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, আমার স্বামী আজকে জুমার নামাজের পরে সরিষা গাছে মলন দিতে গেছিলো তখন আমাদের পাড়ার আফসার, আরশাদ, মনিরসহ আরো কয়েকজন ধারালো অস্ত্র ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমার স্বামীকে কুপিয়ে দুই চোখ উপরে ফেলে এবং মাথা থেতলে দেয়। আমার স্বামী ১২বছর মেম্বার সে কখনো কোন অন্যায় কাজে জড়িত ছিলনা, কোন ভেজালে যায়না। আমি তাকে বলেছিলাম তোমার আর মেম্বারি করা লাগবেনা তুমি ক্ষেত চাষ করে খাও। আমার স্বামী অন্যায়ের প্রতিবাদ করায় তাকে আজ প্রাণ দিতে হলো। এখন আমি আমার ছোট ছোট দুইটা ছেলে নিয়ে কোথায় যাব?

এনাম মেডিকেলের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. ইজাজ বলেন, বিকেল সোয়া তিনটার দিকে বাবুল হোসেন নামে একজনকে আমাদের এখানে আনা হয়। আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। পরে তাঁর ইসিজি করে মৃত ঘোষণা করা হয় এবং পুলিশে খবর দেয়া হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আমরা হত্যাকান্ডের খবর পেয়েছি। নিহতের মরদেহ বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে ইতিমধ্যে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!