1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশে অস্থিরতা সৃষ্টি এবং স্থিতিশীলতা বিনষ্টের জন্য হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী : ফখরুল - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

দেশে অস্থিরতা সৃষ্টি এবং স্থিতিশীলতা বিনষ্টের জন্য হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী : ফখরুল

প্রতিনিধি

দেশে অস্থিরতা সৃষ্টি এবং স্থিতিশীলতা বিনষ্টের জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী।

রোববার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। গত ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশনের আমন্ত্রণে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান বিএনপি মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মির্জা ফখরুল বলেন, আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। সফল হতে হলে ধীরে ধীরে এগোতে হবে। অন্ধকারকে আলো দিয়ে দূর করতে হয়। আলোকবর্তিকা জ্বালিয়ে এগিয়ে যেতে হবে।

দেশের অস্থিরতা দমনে দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানোর সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য অভ্যুত্থানের মধ্য দিয়ে সফলতা অর্জন করেছে। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। সবার কাছে এ আহ্বান জানাতে চাই।

মির্জা ফখরুল বলেন, সবার কাছে আহ্বান জানাতে চাই– ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য, স্থিতিশীলতার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ অব্যাহত রাখবেন।

যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে বলে জানান তিনি।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ম্যাডাম ভালো আছেন। চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!