1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দীর্ঘ বিরতির পর পরিচালনায় ফিরছেন মৌসুমী, আলোচনায় ‘বিচ্ছেদ বেদনা’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দীর্ঘ বিরতির পর পরিচালনায় ফিরছেন মৌসুমী, আলোচনায় ‘বিচ্ছেদ বেদনা’

প্রতিনিধি

কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। দেশের চলচ্চিত্র ও নিয়মিত অভিনয় থেকে দূরে থাকলেও মাঝেমধ্যে নতুন কাজ ঘিরে তিনি আলোচনায় আসছেন। সম্প্রতি হাসান জাহাঙ্গীরের সঙ্গে তার ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ ছবিটি নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে আলোচনায় এসেছে তার আরেকটি সিনেমা।

নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার পরিচালিত চলচ্চিত্র ‘বিচ্ছেদ বেদনা’। প্রায় পাঁচ বছর আগে করোনাকালে ছবিটির অধিকাংশ শুটিং সম্পন্ন হয় বলে জানা গেছে। দীর্ঘ সময় পর এই ছবির মাধ্যমে আবারও পরিচালকের ভূমিকায় দেখা যাবে মৌসুমীকে।

জানা গেছে, ছবিটির কাজ ছিল অনেকটাই গোপনে সম্পন্ন। বর্তমানে এর মুক্তি নিয়ে কাজ করছেন প্রযোজক আবদুর রহমান। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) থেকে ছবিটির অনাপত্তি সনদও নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই ছবিটি মুক্তি পেতে পারে।

এদিকে মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে তার স্বামী অভিনেতা ওমর সানী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনাকালে ছবির অধিকাংশ কাজ শেষ হয়েছিল এবং পরে বাকি অংশ প্রযোজক সম্পন্ন করেন।

‘বিচ্ছেদ বেদনা’ সিনেমায় মৌসুমীর পাশাপাশি অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ এবং আবদুন নূর সজল। তবে দীর্ঘদিন পর্দার আড়ালে থাকা ফেরদৌসের উপস্থিতি নিয়েও সিনেমাটির ভবিষ্যৎ মুক্তি নিয়ে কিছুটা অনিশ্চয়তার আলোচনা রয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে মৌসুমী পরিচালিত শেষ ছবি ‘শূন্য হৃদয়’ মুক্তি পেয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!