1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘তার সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘তার সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে’

প্রতিনিধি

‘তার সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে’
ঢালিউডের সেই চিরচেনা রঙিন পর্দা থেকে চিরবিদায় নিলেন কিংবদন্তি অভিনেতা ও কালজয়ী নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ। দীর্ঘ দিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই শেষে ৮২ বছর বয়সে পরপারে পাড়ি জমিয়েছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটল।

জাভেদের প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন বর্তমান সময়ের ঢালিউড মেগাস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় শাকিব খান এই বর্ষীয়ান অভিনেতাকে ‘অভিভাবক’ হিসেবে উল্লেখ করেন।

শাকিব খান তার পোস্টে লিখেছেন, ‘চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক, শ্রদ্ধেয় ইলিয়াস জাভেদ। তার প্রয়াণে আমরা হারালাম শুধু একজন শিল্পীকে নয়, হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকেও।’

ইলিয়াস জাভেদ কেবল পর্দায় উপস্থিত হয়েই দর্শকদের মুগ্ধ করেননি, বরং নিজের নাচের জাদুকরী ছন্দে কয়েক দশক ধরে দর্শকদের মাতিয়ে রেখেছিলেন। শাকিব খানের মতে, শারীরিক প্রস্থান ঘটলেও জাভেদের কাজ ও কর্মময় জীবন তাকে অমর করে রাখবে।

শাকিবের কথায়, ‘তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেও পর্দায় ও শিল্পাঙ্গনে রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও অবদান, যা তাঁকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে। তার সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

ষাাট ও সত্তরের দশকের দাপুটে এই নায়ক মূলত তার সুনিপুণ নৃত্যশৈলীর মাধ্যমে ঢালিউডে এক ভিন্ন মাত্রা যোগ করেছিলেন। ‘নিশান’, ‘নরম গরম’, ‘তিন রাজকন্যা’র মতো অসংখ্য কালজয়ী সিনেমায় তার অভিনয় ও নাচ আজও দর্শকদের মনে অম্লান। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র পরিবার।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!