1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তামিম ইকবালের সুস্থতা কামনায় মালিঙ্গা ও কলকাতা নাইট রাইডার্স - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

তামিম ইকবালের সুস্থতা কামনায় মালিঙ্গা ও কলকাতা নাইট রাইডার্স

প্রতিনিধি

খেলোয়াড়ি জীবনে বহুবারই তামিম ইকবাল এবং লাসিথ মালিঙ্গা খেলেছেন একে অন্যের বিপক্ষে। তবে ২২ গজের ক্রিকেট থেকে দুজনেই এখন অবসরে। তামিম ইকবাল অবশ্য খেলছেন ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। মালিঙ্গা এখন পুরোদস্তুর কোচ। খেলোয়াড় হিসেবে মুখোমুখি হওয়ার সুযোগ না থাকলেও তামিম ইকবালের দুঃসময়ে তাকে ঠিকই স্মরণে রেখেছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি।

সোমবার সকালে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল। এনজিওগ্রামে তার হার্টে ব্লক ধরা পড়ে। এরপরেই সেখানে একটি রিং পরানো হয়। যদিও এখন পর্যন্ত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রেই রাখা হয়েছে।

তামিম ইকবালের এমন পরিস্থিতিতে তার প্রতি শুভকামনা জানিয়েছেন লাসিথ মালিঙ্গা। নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘তামিমের দ্রুত এবং পূর্ণ সুস্থতা কামনা করছি। সবসময় মাঠে যেমন লড়ে গিয়েছো সেভাবেই লড়তে থাকো।’

তামিমের জন্য বার্তা পাঠিয়েছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। নিজেদের ফেসবুক পেইজে তামিমের ছবি যুক্ত করে তারা লিখেছে, ‘দ্রুত সুস্থ হও তামিম ইকবাল। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।’

এদিকে তামিমের সবশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল-ক্লিনিক শাখা) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান জানান, তিনি (তামিম ইকবাল) একিউট এমআই বা হার্ট অ্যাটাকের শিকার হন, যার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রাথমিকভাবে প্রাইমারি পিসিআই করা হয় এবং এলসিএক্স নামের ধমনীতে ব্লক ধরা পড়ে। তাই জরুরিভিত্তিতে সেখানে স্টেন্ট (রিং) বসানো হয়েছে। এর মাধ্যমে ব্লকেজ কমে গিয়ে হার্টে রক্তপ্রবাহ বাড়ে, যা তাকে দ্রুত সুস্থ হতে সহায়তা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!